advertisement

সাধারণ মানুষের আশাভঙ্গ করেছেন মোদি, ২০১৯ এ কংগ্রেসের উপর বিশ্বাস রাখার আর্জি রাহুলের

Last Updated:
#নয়াদিল্লি: মহাত্মা গান্ধির জন্মবার্ষিকীতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিলেন রাহুল গান্ধি । নাগরিকদের বিশ্বাসভঙ্গ করেছেন মোদি এই অভিযোগ তুলে মোদিকে দুষেছেন রাহুল ।
গতকালই দিল্লিতে আটকে দেওয়া হয় কিষাণ ইউনিয়নের মিছিল । সেই প্রসঙ্গ তুলেও মোদিকে কটাক্ষ করেছেন গান্ধি । দেশের পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করেন মোদি কিন্তু কৃষকদের স্বার্থে কৃষি ঋণ মকুব করতে পারেন না তিনি, মন্তব্য গান্ধির । মোদির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগও তুলেছেন কংগ্রেস প্রধান । কর্মসংস্থান নিয়ে একের পর এক মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন মোদি ও বৈদ্যুতিন সরঞ্জাম থেকে শুরু করে জামাকাপড় সবকিছুই চিন থেকে আমদানি করা হচ্ছে, অভিযোগ গান্ধির ।
advertisement
২০১৯ লোকসভা নির্বাচনে কংগ্রেসের উপর আস্থা রাখার অনুরোধ জানিয়েছেন গান্ধি ।এনডিএ সরকারের শাসনকালে প্রায় ৩.২০ লক্ষ টাকার কৃষিঋণ মকুব করা স্থগিত রয়েছে এই বিষয়টি তুলে ধরে ২০১৯ এ কংগ্রেসের উপরেই নাগরিকদের বিশ্বাস রাখার আহবান জানিয়েছেন গান্ধি ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সাধারণ মানুষের আশাভঙ্গ করেছেন মোদি, ২০১৯ এ কংগ্রেসের উপর বিশ্বাস রাখার আর্জি রাহুলের
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement