advertisement

ব্যাঙ্ক জালিয়াতদের তালিকা PMO-কে পাঠিয়েছিলাম, পদক্ষেপ নেওয়া হয়নি ! বিস্ফোরক রঘুরাম রাজন

Last Updated:
#নয়াদিল্লি: বোমা ফাটালেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। সংসদীয় কমিটিকে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, একাধিক বড় মাপের ব্যাঙ্ক জালিয়াতের তালিকা দিয়েছিলেন প্রধানমন্ত্রীর দফতরকে । কিন্তু কোনও সাড়া পাননি । সেই চিঠির কথা প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর ।
ললিত মোদি, নীরব মোদি, মেহুল চোকসি...একাধিক জালিয়াতির ঘটনায় বিব্রত নরেন্দ্র মোদির সরকার । তার মধ্যেই অস্বস্তি বাড়িয়ে দিলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন । মুরলীমনোহর যোশীর নেতৃত্বাধীন সংসদীয় কমিটিকে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, ২০০৬-০৮ সালের মধ্যে অর্থনৈতিক অগ্রগতি শক্তিশালী ছিল । পরিকাঠামো ও শক্তি ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প সময়মতো ও বাজেটের মধ্যেই শেষ হয় । সে সময় বিপুল পরিমাণ অনাদায়ী ঋণের ঘটনা ঘটেছিল ।
advertisement
সংসদীয় কমিটিকে পাঠানো চিঠিতে বড়সড় বোমা ফাটিয়েছেন রাজন। তা আবার কার্যত বিজেপিকেই অস্বস্তিতে ফেলেছে। রাজন আরও লিখেছেন, ‘আমি যখন গভর্নর ছিলাম তখন রিজার্ভ ব্যাঙ্ক জালিয়াতি ধরতে নজরদারি কমিটি গড়েছিল। যাতে যে কোনও প্রতারণার আভাস আগেভাগেই পাওয়া যায়। আমি বড়মাপের জালিয়াতদের তালিকা প্রধানমন্ত্রীর দফতরে পাঠিয়েছিলাম । তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছিলাম । কিন্তু এ ব্যাপারে কোনও অগ্রগতির কথা জানা নেই ।’
advertisement
advertisement
রাজনের চিঠি সম্পর্কে প্রতিক্রিয়ায় কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেছেন, জালিয়াতদের সম্পর্কে জেনেও প্রধানমন্ত্রী কেন ব্যবস্থা নেননি ? তিনি ক্ষমতায় আসার সময় এনপিএ ছিল ২.৮৩ লক্ষ কোটি টাকা । এখন তা বেড়ে হয়েছে ১২ লক্ষ কোটি টাকা ।
সব মিলিয়ে সংসদীয় কমিটিকে পাঠানো রঘুরাম রাজনের চিঠি প্রকাশ্যে আসায় বিজেপির অস্বস্তি আরও বাড়ল ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ব্যাঙ্ক জালিয়াতদের তালিকা PMO-কে পাঠিয়েছিলাম, পদক্ষেপ নেওয়া হয়নি ! বিস্ফোরক রঘুরাম রাজন
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement