advertisement

Anant Ambani-Radhika Merchant Wedding: বিদায় বেলায় চোখে জল অনন্তর স্ত্রী রাধিকার, রাজকীয় বিয়ের আবেগঘন বিরল মুহূর্ত নেটদুনিয়ায় ভাইরাল

Last Updated:

Anant Ambani-Radhika Merchant Wedding: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে নিজেকে আর ধরে রাখতে পারেননি নববধূ রাধিকা৷ বিদায় অনুষ্ঠানের আবেগঘন ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷

বিদায় বেলায় চোখে জল অনন্তর স্ত্রী রাধিকার, রাজকীয় বিয়ের আবেগঘন বিরল মুহূর্ত নেটদুনিয়ায় ভাইরাল
বিদায় বেলায় চোখে জল অনন্তর স্ত্রী রাধিকার, রাজকীয় বিয়ের আবেগঘন বিরল মুহূর্ত নেটদুনিয়ায় ভাইরাল
মুম্বই: অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিবাহ বাসরে যেন তারকাদের মেলা বসেছে৷ অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট ১২ জুলাই জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে গাঁটছড়া বেঁধেছেন৷ দেশ-বিদেশের একাধিক তারকারা একসঙ্গে নাচে-গানে মাতিয়ে রেখেছেন রাজকীয় বিয়ের অনুষ্ঠান৷ জমজমাট বিয়ের অনুষ্ঠানের প্রতিটা মুহূর্ত দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে৷
অনন্ত আম্বানির স্ত্রী রাধিকা মার্চেন্টের বিয়ের সাজ-পোশাক দেখে সবাই যখন আপ্লুত, তখনই আবার প্রকাশ্যে এল রাধিকার বিদায় অনুষ্ঠানে অদেখা মুহূর্ত৷ বিয়ের বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্যে এই বিদায় এমন একটি অনুষ্ঠান যা নিমেষে চোখ জল এনে দেয়৷ রাধিকারও তেমনটাই হয়েছে৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে নিজেকে আর ধরে রাখতে পারেননি নববধূ রাধিকা৷ বিদায় অনুষ্ঠানের আবেগঘন ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷
advertisement
advertisement
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, স্বামী অনন্ত পাশে হেঁটে আসছেন রাধিকা৷ তারপর বিদায়ের সমস্ত রীতি পালন করতে দেখা যায়৷ তখনই আবেগঘন হয়ে পড়েন রাধিকা৷ সেই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল৷ তবে বিদায় অনুষ্ঠানে রাধিকার পোশাক নজর কেড়েছে নেটিজেনদের৷
advertisement
বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীশ মলহোত্রার ডিজাইন করা লেহেঙ্গা পরেছিলেন এবং লেহেঙ্গার ব্লাউজে সোনার কাজ করা ছিল৷ বিয়ে থেকে বিদায় প্রতিটা অনুষ্ঠানে গ্ল্যামারাস লুকে নজর কেড়েছেন রাধিকা মার্চেন্ট৷ আজ অনন্ত-রাধিকার রিসেপশন, আপাতত রাধিকার রিসেপশন লুক দেখার জন্য মুখিয়ে রয়েছেন নেটিজেনরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Anant Ambani-Radhika Merchant Wedding: বিদায় বেলায় চোখে জল অনন্তর স্ত্রী রাধিকার, রাজকীয় বিয়ের আবেগঘন বিরল মুহূর্ত নেটদুনিয়ায় ভাইরাল
Next Article
advertisement
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
  • ‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’

  • টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব

  • পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement