advertisement

'পুলওয়ামার শহিদদের নিয়ে প্রশ্ন তুলেছিলেন যাঁরা, তাঁদের মুখোশ খুলে গিয়েছে': মোদি

Last Updated:

প্রধানমন্ত্রী বলেন, পুলওয়ামায় জঙ্গি হামলার পর যেভাবে বিরোধীরা অপমানজনক মন্তব্য করেছিল এবং সংশয় প্রকাশ করেছিল, তা কোনওদিন ভুলবে না দেশবাসী৷

#কেভাডিয়া: পুলওয়ামা হামলায় শহিদ জওয়ানদের আত্নত্যাগ নিয়ে যাঁরা প্রশ্ন তুলেছিলেন, তাঁদের মুখোশ খুলে দিয়েছে পাকিস্তানের মন্ত্রীর স্বীকারোক্তি৷ গুজরাতের কেভাডিয়া থেকে এ ভাবেই বিরোধীদের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সর্দার বল্লভভাই পটেলের জন্মদিন পালন অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, পুলওয়ামায় জঙ্গি হামলার পর যেভাবে বিরোধীরা অপমানজনক মন্তব্য করেছিল এবং সংশয় প্রকাশ করেছিল, তা কোনওদিন ভুলবে না দেশবাসী৷
পুলওয়ামা হামলা পাকিস্তানের বড় সাফল্য বলে বৃহস্পতিবার পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে স্বীকার করে নেন পাক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী৷ এর পরই বিজেপি-র তরফ থেকে দাবি করা হয়, পুলওয়ামা হামলায় ষড়যন্ত্রের অভিযোগ তোলার জন্য কংগ্রেসের ক্ষমা চাওয়া উচিত৷ কার্যত সেই সুরেই প্রধানমন্ত্রী এ দিন বলেন, 'প্রতিবেশী দেশে পুলওয়ামায় হামলা নিয়ে স্বীকারোক্তি সেই সমস্ত মানুষের মুখোশ খুলে দিয়েছে যাঁরা এই ঘটনায় শহিদদের আত্নত্যাগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন৷ আমি এই সমস্ত আক্রমণ সহ্য করেছিলাম কিন্তু শহিদ সেনাদের জন্য আমার মনে গভীর ক্ষত ছিল৷ আমি এই সমস্ত রাজনৈতিক দলগুলিকে অনুরোধ করব, দেশের সুরক্ষা, নিরাপত্তাবাহিনীর মনোবলের কথা ভেবে দয়া করে এই ধরনের রাজনীতি করবেন না৷' ২০১৯-এর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান প্রাণ হারিয়েছিলেন৷
advertisement
এ দিনের বক্তব্যে ফ্রান্সের নিসে জঙ্গি হামলার প্রসঙ্গও তোলেন প্রধানমন্ত্রী৷ এই ঘটনা নিয়ে ইসলামপন্থী দেশগুলির সঙ্গে ফ্রান্সের বাকযুদ্ধ শুরু হয়েছে৷ এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে সব দেশের সরকার এবং সব ধর্মকে ঐক্যবদ্ধ হতে হবে৷ প্রধানমন্ত্রী বলেন, 'শান্তি, সৌভ্রাতৃত্ব এবং পারস্পরিক শ্রদ্ধাই প্রকৃত মানবিকতার পরিচয়৷ সন্ত্রাসবাদ কখনও কারও ভাল করতে পারে না৷'
advertisement
advertisement
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের বৈচিত্রই আমাদের অস্তিত্বের মূল শক্তি৷ এই কারণেই আমরা অন্যদের থেকে এতখানি আলাদা৷ আমাদের মনে রাখতে হবে এই একতাই আমাদের শক্তি৷ যা সবসময় অন্যদের মাথায় ঘুরতে থাকে৷ তারা সবসময় এই বৈচিত্রকেই আমাদের দুর্বলতায় পরিণত করার চেষ্টা করছে৷ এই শক্তিগুলিকে চিনে নেওয়া দরকার৷'
advertisement
সর্দার বল্লভভাই পটেলের জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে দু' দিনের সফরে গুজরাতে রয়েছেন প্রধানমন্ত্রী৷ কেভাডিয়া কলোনিতে সর্দার স্ট্যাচু অফ ইউনিটি থেকে আমেদাবাদ পর্যন্ত দেশের প্রথম সি- প্লেন পরিষেবারও উদ্বোধন করার কথা তাঁর৷ পাশাপাশি রাষ্ট্রীয় একতা দিবসের প্যারেডেও অংশ নেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'পুলওয়ামার শহিদদের নিয়ে প্রশ্ন তুলেছিলেন যাঁরা, তাঁদের মুখোশ খুলে গিয়েছে': মোদি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement