advertisement

গোরক্ষপুরে ₹৭৫,০০০ কোটির কৃষক সম্মাননিধি যোজনার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Last Updated:
#গোরক্ষপুর: কৃষকদের জন্য বিশেষ আর্থিক প্রকল্প চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ উত্তরপ্রদেশের গোরক্ষপুরে কিষাণ সম্মাননিধি প্রকল্প চালু করেছেন তিনি । সম্পূর্ণ ডিজিটাল এই পরিষেবা যার মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা ঢুকে যাবে । আজ গোরক্ষপুরের এক সভায় সরকারিভাবে এই প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী। প্রায় ৭৫,০০০ কোটি টাকার এই প্রকল্পে ১ কোটি কৃষিজীবির হাতে প্রথম কিস্তি বাবদ ২,০০০ টাকা তুলে দিয়েছেন তিনি ।
advertisement
অন্তর্বর্তী বাজেটে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল । এই পরিষেবার আওতায় ২ হেক্টরের কম জমির কৃষকদের হাতে তিন কিস্তিতে বার্ষিক ৬,০০০ টাকা তুলে দেওয়া হবে ।
advertisement
গোরক্ষপুর সফরে এ দিন কিষাণ সম্মেলনেও যোগ দেবেন মোদি৷ একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করবেন তিনি৷ এরপর দুপুর ১টা ৩০ মিনিটে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হবেন মোদি৷ এদিনের সভায় উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গোরক্ষপুরে ₹৭৫,০০০ কোটির কৃষক সম্মাননিধি যোজনার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement