advertisement

বিধানসভা ভোটের আগে আরও ‘গরিব’ হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাণিক সরকার

Last Updated:

বিধানসভা ভোটের আগে আরও ‘গরিব’ হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাণিক সরকার

 #আগরতলা: হাতে থাকা হাজার দেড়েক নগদ ছাড়া অ্যাকাউন্টে পড়ে রয়েছে মাত্র ২৪১০.১৬ টাকা ৷ ত্রিপুরার মু্খ্যমন্ত্রী মাণিক সরকারের ব্যাঙ্ক স্টেটমেন্ট জানাচ্ছে এটিই তাঁর সম্বল ৷ একইসঙ্গে প্রকাশিত লাগাতার পাঁচ দফায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে থাকা মাণিক সরকারের আর্থিক পরিস্থিতির আরও অবনতি ঘটেছে ৷ এই মুহূর্তে তিনিই দেশের সবথেকে গরিব মুখ্যমন্ত্রী ৷
আসন্ন বিধানসভা ভোটের জন্য ধানপুর কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে নমিনেশন পেপার জমা দিয়েছেন বাম মুখ্যমন্ত্রী মাণিক সরকার ৷ আর তার থেকেই সামনে এসেছে এই তথ্য ৷ আর্থিকভাবে ‘গরিব’ থেকে আরও ‘গরিব’ হয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ৷ সাধারণ জীবনযাপনে অভ্যস্ত, সিপিআইএম প্রার্থী, পলিটব্যুরো সদস্য মাণিক সরকারের এই মুহূর্তের সঞ্চয় বলতে ২৪১০.১৬ টাকা ৷ যা গোটা দেশের রাজনীতিবিদ ও নেতাদের বিস্ময়ের সৃষ্টি করেছে ৷ শেষবার ২০১৩ সালে বিধানসভা নির্বাচনের সময় নমিনেশন পেপারে উল্লেখ করা তথ্য অনুযায়ী তাঁর আগরতলা শাখার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে ছিল মাত্র ৯,৭২০ টাকা ৩৮ পয়সা ৷
advertisement
ত্রিপুরায় সবথেকে বেশিবার মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন মাণিকবাবু ৷ মুখ্যমন্ত্রী হিসেবে কোনও সরকারি সুযোগ সুবিধা তিনি নেন না ৷ গাড়ির বদলে রিক্সায় চেপে যান বিধানসভায় ৷ বাংলো বাড়ির বদলে থাকেন ছোট্ট একটি বাড়িতে ৷ ৬৯ বছর বয়সী এই বাম মুখ্যমন্ত্রী তাঁর বেতন হিসেবে পাওয়া ২৬, ৩১৫ টাকার পুরোটাই দান করেন পার্টি ফান্ডে ৷ বদলে পার্টি থেকে পাওয়া ৯,৭০০ টাকা ভাতাতেই চলে তাঁর সংসার ৷
advertisement
advertisement
মাণিক সরকারের স্থাবর-অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে ০.০১১৮ একরের একটি জমি ৷ আগরতলার এই জমিটি উত্তরাধিকার সত্ত্বে প্রাপ্ত হলেও মাণিকবাবুর দাবি এই জমি তাঁর এবং তাঁর ভাই বোনদের যৌথ সম্পত্তি ৷
১৯৯৮ সাল থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে রয়েছেন এই বাম নেতা ৷ তাঁর এই সরল সাধাসিধে, সাধারণ এবং নিষ্কলঙ্ক ইমেজই ত্রিপুরায় সিপিআইএম-এর ইউএসপি ৷ ২০১৮ সালের নির্বাচনে জিতে ক্ষমতায় ফিরলে সম্ভবত ষষ্ঠবারের জন্যেও মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন দেশের সবথেকে গরিব মুখ্যমন্ত্রী মাণিক সরকার ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিধানসভা ভোটের আগে আরও ‘গরিব’ হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাণিক সরকার
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement