advertisement

ভোটে হারলেই রাজনৈতিক দলগুলি EVM নিয়ে ফুটবল খেলার চেষ্টা করে: মুখ্য নির্বাচন কমিশনার

Last Updated:
#লখনউ: দোরগোড়ায় লোকসভা নির্বাচন ৷ প্রস্তুতি তুঙ্গে ৷ এরমধ্যেই ইভিএম মেশিন নিয়ে রাজনৈতিক দলের অবস্থান ঠিক কি ? সেই নিয়ে বিস্ফোরক দাবি করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা ৷
উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচনের প্রস্তুতি এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে ৷ সেটি খতিয়ে দেখতেই উত্তরপ্রদেশ সফরে গিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা ৷ শনিবারই ছিল অরোরার উত্তরপ্রদেশ সফরের শেষ দিন ৷
এদিনই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুনীল অরোরা জানিয়েছেন, ‘দেশের সমস্ত রাজনৈতিক দলগুলি ইভিএমকে ফুটবলের মত করে ব্যবহার করার চেষ্টা করে ৷ নিজেদের ইচ্ছে পূরণের জন্য যখন যেদিকে খুশি সেদিকেই গড়ানোর চেষ্টা থাকে অনবরত ৷ যখনই ভোটের রেজাল্ট তাদের মনপসন্দ হয়না ৷ তখনই ইভিএম নিয়ে শুরু হয় বিতর্ক ৷ ইভিএম মেশিনের কাজ নিয়ে শুরু হয় রীতিমত কাদা ছোঁড়াছুঁড়ি ৷ একে অপরের উপরে দোষ চাপাতে ব্যস্ত থাকে ৷ কিন্তু রাজনৈতিক দলের নেতা নেত্রীদের একটা বিষয় বোঝা উচিত যে, প্রায় গত দু’দশক ধরে ভোটে ইভিএম মেশিন ব্যবহার করা হচ্ছে ৷’
advertisement
advertisement
আসন্ন নির্বাচনে ভিভিপ্যাট মেশিনও ব্যবহার করা হবে ৷ সমস্ত অভিযোগের অবসান ঘটাতেই এই ভিভিপ্যাট ব্যবহার করার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন ৷ সুনীল অরোরা জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের টেকনিকাল টিমও কাজ করছে ৷ কারণ কিছুদিন আগেই কৈরানা উপনির্বাচনে একটি বুথকেন্দ্র থেকে অভিযোগ উঠেছিল, ভিভিপ্যাট অতিরিক্ত গরম হয়ে যাওয়ার জন্য যথাযথ কাজ হচ্ছে না ৷ তাই ১৯-র নির্বাচনে যাতে এই ধরণের কোনও সমস্যা না হয় ৷ সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে আশ্বাস দিলেন তিনি ৷
advertisement
উত্তরপ্রদেশে নির্বাচনের জন্য একটি নতুন অ্যাপের সূচনা করছে নির্বাচন কমিশন ৷ এই অ্যাপটির নাম হল C-Vigil app ৷ বুথকেন্দ্রে ভোট দিতে এসে যদি কোনও ভোটার সমস্যায় পড়েন ৷ তাহলে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে ৷ এই প্রসঙ্গে অরোরা জানিয়েছেন, ‘রাজ্যের বিধানসভা নির্বাচনে এই অ্যাপটি ইতিমধ্যেই ব্যবহার করা হয়েছে এবং এই অ্যাপ মারফত প্রায় ২৮ হাজার অভিযোগ জমা পড়েছে ৷ এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ পুরো নির্বাচনী পদ্ধতির উপর নজর রাখতে পারবেন ৷ এছাড়াও কোনও সমস্যায় পড়লে অবিলম্বে অভিযোগ জানানোরও সুযোগ থাকে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভোটে হারলেই রাজনৈতিক দলগুলি EVM নিয়ে ফুটবল খেলার চেষ্টা করে: মুখ্য নির্বাচন কমিশনার
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement