advertisement

ফের ইপিএফে কমল সুদের হার

Last Updated:

নতুন অর্থবর্ষ শুরু হতে না হতেই ফের সঞ্চয়ে সুদ কমাল কেন্দ্র ৷

#নয়াদিল্লি: নতুন অর্থবর্ষ শুরু হতে না হতেই ফের সঞ্চয়ে সুদ কমাল কেন্দ্র ৷ পূর্বের ইঙ্গিত মতোই কমিয়ে দেওয়া হল EPF-এ সুদের হার ৷ বৃহস্পতিবার শ্রমমন্ত্রী বঙ্গারু দত্তাত্রেয় ঘোষণা করলেন, ইপিএফের সুদের হার ৮.৮০ থেকে কমিয়ে ৮.৬৫ শতাংশ করা হল ৷
রিজার্ভ ব্যাঙ্কের নয়া নীতিতে আয় কমবে পিএফ তহবিলেরও ৷ সেই অজুহাতেই সুদ ছাঁটাইয়ের সিদ্ধান্ত। এর ফলে ক্ষতিগ্রস্ত হবেন ১৭ কোটি গ্রাহক, প্রায় চার কোটি চাকুরিজীবী ৷
গত বছর ডিসেম্বরেই সুদ কমানোর ইঙ্গিত দিয়েছিলেন শ্রমমন্ত্রী ৷ সুদের হার কমানোর পিছনে কেন্দ্রীয় সরকারের যুক্তি- সুদের হার ৮.৮ রাখলে ৩৮৩ কোটি ভারতবাসী ক্ষতির মুখে পড়তেন ৷ তাই ইপিএফ-এ সুদের হারে পরিবর্তনের সিদ্ধান্ত নেয় অর্থমন্ত্রক ৷ তবে সূত্রের খবর, এই বিষয়ে এখনও অর্থমন্ত্রক চুড়ান্ত ঘোষণা করেননি ৷
advertisement
advertisement
ইপিএফও অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পেশ করা রিপোর্ট অনুযায়ী, চলতি অর্থবর্ষে আয় হয়েছে প্রায় ৩৯,০৮৪ কোটি টাকা ৷ ৮.৮ শতাংশ সুদ দিয়ে ইপিএফও ৩৮৩ কোটি টাকার ঘাটতিতে ভুগছে ৷ সেখানে সুদ কমিয়ে ৮.৭ করা হলে সরকারের ঘরে ৬৯.৩৪ টাকা উদ্বৃত্ত থাকত ৷
advertisement
বহুদিন ধরেই সুদের হার কমানোর জন্য শ্রমমন্ত্রককে চাপ দিচ্ছিল অর্থমন্ত্রক ৷ শ্রমমন্ত্রক প্রথমে অরাজি হলেও অবশেষে অর্থমন্ত্রকের চাপে ইপিএফে সুদের হার কমাতে সম্মতি দিল ৷ গত বছরই ১৯ ডিসেম্বর এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদ কমানোর ব্যাপারে আভাস দেয় অর্থমন্ত্রক ৷ ২০১৫-এর সেপ্টেম্বরেই স্বল্প সঞ্চয়ে এবং অক্টোবর-ডিসেম্বর-এ তিনমাসের সুদের হার ০.১ শতাংশ কমায় কেন্দ্র।
advertisement
সুদের হার কমে যাওয়ায় ইপিএফও-এর হিসাব অনুযায়ী চলতি অর্থবর্ষে তাদের আয় দাঁড়াবে ৩৯ হাজার কোটি টাকা ৷
সুদের হার কমে যাওয়ায় ক্ষুব্ধ শ্রমজীবি ও চাকুরিজীবীরা ৷ সম্প্রতি অর্থবর্ষ শুরুর আগে স্বল্প সঞ্চয়ে সুদের হার কমিয়েছে কেন্দ্র ৷ এবার অবসরকালীন সঞ্চয়েও কোপ পড়াতে চাকুরীজীবীদের মধ্যে ক্ষোভ জমা হচ্ছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফের ইপিএফে কমল সুদের হার
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement