advertisement

বেড়েই চলেছে তেলের দাম, মোদি সরকারকে একহাত বিরোধীদের

Last Updated:

দেশে তেলের দাম বেড়েই চলেছে ৷ একই অবস্থা ডিজেলেরও ৷

#নয়াদিল্লি: দেশে তেলের দাম বেড়েই চলেছে ৷ একই অবস্থা ডিজেলেরও ৷ কিছুদিন অন্তর অন্তরই তেলের দাম বাড়ছে দেশের সর্বত্রই ৷ আজ, মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম ৭৬.০৯ টাকা প্রতি লিটার ৷ ডিজেলের দাম লিটার প্রতি ৬৫.০৮ টাকা ৷ এদিন শহরে ১৫ পয়সা পেট্রোল এবং ডিজেলের দাম ১৯ পয়সা বেড়েছে ৷ এই মাত্রাছাড়া দাম বাড়ার জন্য কেন্দ্রীয় সরকারকেই একহাত নিয়েছেন বিরোধীরা ৷
কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভির অভিযোগ, ইউপিএ জমানায় বিশ্ব বাজারে তেল যখন ব্যারেলে ১০৫ ডলার ছিল, তখনও দেশে পেট্রোল ও ডিজেলের খুচরো দর এত আকাশছোঁয়া ছিল না। কিন্তু এখন তার থেকে দর তুলনায় অনেক কম ৷ কিন্তু সেই সুবিধা দেশের মানুষ পাচ্ছেন না ৷ তেলের দাম নিয়ন্ত্রণের বদলে দিন দিন বেড়েই চলেছে ৷ সিঙ্ঘভির আরও দাবি, দেশে সস্তায় কেনা তেল বেশি দামে বিক্রি করছে কেন্দ্রীয় সরকার ৷ এতে নিজেদের রাজকোষই ভরছে বিজেপি সরকার ৷ দেশের জনতার কোনও লাভ হচ্ছে না ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বেড়েই চলেছে তেলের দাম, মোদি সরকারকে একহাত বিরোধীদের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement