advertisement

বিমানে প্রথম বার উঠেই বিড়িতে সুখটান যাত্রীর! হুলস্থুল কাণ্ড, কী হল তার পর?

Last Updated:

অভিযুক্তকে প্রথমে সিআইএসএফ-এর হাতে তুলে দেওয়া হয়৷ সহযাত্রীদের জীবন ঝুঁকির মুখে ফেলার অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ৷

আকাশ এয়ার বিমানে ঘটল এমনই ঘটনা৷
আকাশ এয়ার বিমানে ঘটল এমনই ঘটনা৷
বেঙ্গালুরু: ট্রেনে এমন অনেকেই করে থাকেন৷ তাই বলে বিমানের শৌচাগারেও লুকিয়ে বিড়িতে টান? এমনই ঘটনা ঘটল বেঙ্গালুরুগামী আকাশ এয়ারের একটি বিমানে৷ বেঙ্গালুরুর কেম্পাগৌরা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি নামার সঙ্গে সঙ্গেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷ পরে পুলিশকে ওই অভিযুক্ত জানান, জীবনে প্রথমবার তিনি বিমানে উঠেছিলেন৷ তাই সব নিয়ম তাঁর ঠিক মতো জানা ছিল না৷
ঘটনাটি ঘটেছে আহমেদাবাদ থেকে বেঙ্গালুরুগামী ওই বিমানে৷ রাজস্থানের বাসিন্দা ৫৬ বছর বয়সি প্রবীণ কুমার আহমেদাবাদ থেকে বিমানে ওঠেন৷ বিমানটি যখন মাঝ আকাশে, তখনই শৌচাগারে গিয়ে বিড়ি ধরান তিনি৷ বিষয়টি বিমান কর্মীদের নজরে আসে৷ বিমানটি বেঙ্গালুরুতে পৌঁছনোর পরই উড়ান সংস্থার এক আধিকারিক পুলিশে অভিযোগ জানান৷
অভিযুক্তকে প্রথমে সিআইএসএফ-এর হাতে তুলে দেওয়া হয়৷ সহযাত্রীদের জীবন ঝুঁকির মুখে ফেলার অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ৷
advertisement
advertisement
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ওই অভিযুক্ত জানান, তিনি নিয়মিত ট্রেনে যাতায়াতের সময় শৌচাগারে গিয়ে এ ভাবেই ধূমপান করেন৷ কিন্তু বিমানে যে ধূমপান কঠোর ভাবে নিষিদ্ধ, তা তিনি জানতেন না৷ বিমানে বিড়ি, সিগারেট অথবা ই সিগারেটের ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিমানে প্রথম বার উঠেই বিড়িতে সুখটান যাত্রীর! হুলস্থুল কাণ্ড, কী হল তার পর?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement