advertisement

Padma Awards 2020: মেরি কম-সুষমা-জেটলি-জর্জ পদ্মবিভূষণ, পদ্ম সম্মান বাংলার চিকিত্‍সককেও

Last Updated:

মরণোত্তর পদ্মভূষণ সম্মান পাচ্ছেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী মনোহর পার্রীকর৷ এছাড়াও পদ্মভূষণ সম্মান পাচ্ছেন শিল্পপতি আনন্দ মহিন্দ্রা, বেণু শ্রীনিবাসন, নাগাল্যান্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস সি জামির, জম্মু-কাশ্মীরের রাজনীতিবিদ মুজফ্ফর হুসেন বেগ৷

#নয়াদিল্লি: পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হলেন অলিম্পিক পদকজয়ী বক্সার মেরিকম৷ মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান দেওয়া হচ্ছে ৪ জনকে৷ পদ্মবিভূষণ সম্মান প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ, অরুণ জেটলি ও জর্জ ফার্নান্ডেজ৷ পদ্মবিভূষণ সম্মান দেওয়া হচ্ছে মরিশাসের প্রাক্তন প্রধানমন্ত্রী আনেরুদ জুগনাউথকেও৷ এ ছাড়া পদ্মভূষণ সম্মান পাচ্ছেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, পরিচালক ও প্রযোজক একতা কাপুর ও গায়ক আদনান শামি৷
শনিবার প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতীর উদ্দেশ্যে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের পরে রাষ্ট্রপতির কার্যালয় পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করেন৷ বাংলা থেকে পদ্মশ্রী সম্মান পাচ্ছেন চিকিত্‍সক অরুণোদয় মণ্ডল৷ সুন্দরবনে বিনামূল্যে দুঃস্থদের চিকিত্‍সার জন্য তাঁকে এই সম্মান দিচ্ছে ভারত সরকার৷
মরণোত্তর পদ্মভূষণ সম্মান পাচ্ছেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী মনোহর পার্রীকর৷ এছাড়াও পদ্মভূষণ সম্মান পাচ্ছেন শিল্পপতি আনন্দ মহিন্দ্রা, বেণু শ্রীনিবাসন, নাগাল্যান্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস সি জামির, জম্মু-কাশ্মীরের রাজনীতিবিদ মুজফ্ফর হুসেন বেগ৷
advertisement
advertisement
এ বছর পদ্মবিভূষণ পাচ্ছেন মোট ৭ জন বিশিষ্ট ব্যক্তিত্ব৷ ১৬ জন পাচ্ছেন পদ্মভূষণ সম্মান৷ ১১৮ জন পাচ্ছেন পদ্মশ্রী সম্মান৷ ১৪১ জনকে পদ্ম সম্মান দেওয়ার অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Padma Awards 2020: মেরি কম-সুষমা-জেটলি-জর্জ পদ্মবিভূষণ, পদ্ম সম্মান বাংলার চিকিত্‍সককেও
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement