advertisement

বারমুলায় সেনা-জঙ্গি সংঘর্ষ নিহত ১ জঙ্গি

Last Updated:

ফের জম্মু কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ ৷ মঙ্গলবার সকালে জম্মু-কাশ্মীরের বারমুলায় সেনা-জঙ্গি লড়াইয়ে নিহত ১ জঙ্গি ৷

#শ্রীনগর: ফের জম্মু কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ ৷ মঙ্গলবার সকালে জম্মু-কাশ্মীরের বারমুলায় সেনা-জঙ্গি লড়াইয়ে নিহত ১ জঙ্গি ৷ সূত্রের খবর, বারমুলার দুই জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করে সেনা বাহিনী ৷ দু’তরফের মধ্যে শুরু হয় গুলি বিনিময় ৷ গুলির লড়াইয়ে খতম এক জঙ্গি ৷ অন্য আরেক জনের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে সেনারা ৷
সেনা আধিকারিক জানিয়েছেন, ঘটনাস্থল থেকে বহু অস্ত্র উদ্ধার করা হয়েছে ৷ গত একবছরের ৪৩০ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷ ২০১৬ সালে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পর সীমান্ত এলাকা ও গ্রাম থেকে প্রায় ২৭,৪৪৯ জনকে সরিয়ে নিরাপদ স্থানে রাখা হয়েছে ৷ সার্ডিক্যাল স্ট্রাইকের পর থেকে নিয়ন্ত্রণরেখায় কোনও প্ররোচনা ছাড়াই হামলা জারি রেখেছে পাক সেনারা ৷  সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনা ছাউনি ছাড়াও সীমান্ত লাগোয়া গ্রামগুলি লক্ষ্য গুলি ও মর্টার বর্ষণ জারি রেখেছিল পাক রেঞ্জার্স বাহিনী ৷
advertisement
এর আগে ২২ ডিসেম্বর জঙ্গিদের খোঁজে বন্দিপোরা জেলায় ঘিরে তল্লাশি চালায় সেনাবাহিনী ৷ দুই পক্ষের মধ্যে গুলির বিনিময়ের জেরে স্থানীয়দের বাড়ির ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয় ৷ ওই একই এলাকায় নভেম্বরের ২৫ তারিখ দু’জন জঙ্গি ও একজন জওয়ানের মৃত্যু হয় ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বারমুলায় সেনা-জঙ্গি সংঘর্ষ নিহত ১ জঙ্গি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement