advertisement

কসাইখানা চালানোর ভুয়ো খবরে রণক্ষেত্র উত্তরপ্রদেশ, মৃত ১ পুলিশ অফিসার

Last Updated:
#লখনউ: বেআইনি ভাবে চলছে কসাইখানা ৷ এমনই একটি ভুয়ো খবরে রণক্ষেত্র হয়ে উঠল উত্তরপ্রদেশের বুলন্দশহর ৷ প্রতিবাদীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ ৷ পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ল প্রতিবাদকারীরা ৷ ঘটনাস্থলেই মৃত্যু এক দায়িত্বরত পুলিশ অফিসারের ৷ জখম ২ ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে ৷
বুলন্দশহরে চিঙরাওয়াঠি ক্রসিংয়ে বেআইনিভাবে চলছিল কসাইখানা ৷ ঘটনাস্থলের কাছেই কিছু মৃত পশুর দেহাবশেষও দেখা গিয়েছে ৷ ৷ স্থানীয়দের থেকে সেই অভিযোগ পেতেই কসাইখানা বন্ধ করতে অভিযান চালায় বিশাল পুলিশ বাহিনী ৷  পুলিশদের সঙ্গে ছিলেন স্থানীয় বাসিন্দারাও ৷ কিন্তু এলাকাতে ঢুকতেই বিক্ষোভের মুখে পড়ে পুলিশ ৷ পুলিশের গাড়ি এবং বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় বুলন্দশহরের এএসপি সুবোধ কুমার সিংয়ের ৷ মৃত্যু হয়েছে আরও এক প্রতিবাদীর ৷ জখম হয়েছেন ২ জন ৷ পুলিশও পাল্টা লাঠিচার্জ করে প্রতিবাদীদের উপর ৷
advertisement
advertisement
বুলন্দশহরের জেলা প্রশাসক অনুজ ঝা বলেন, ‘সোমবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে ৷ এলাকাতে ঢুকতেই প্রথমে কিছু প্রতিবাদকারীরা রাস্তা অবরোধ করে ৷ এরপর পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে প্রতিবাদকারীরা ৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কসাইখানা চালানোর ভুয়ো খবরে রণক্ষেত্র উত্তরপ্রদেশ, মৃত ১ পুলিশ অফিসার
Next Article
advertisement
West Bengal Weather Update: বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির
  • বসন্তে বৃষ্টির সম্ভাবনা !

  • সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • জেনে নিন আবহাওযার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement