advertisement

বছর শেষেও কাশ্মীরে সিআরপিএফ ছাউনিতে জঙ্গি হামলা, শহিদ ২ জওয়ান

Last Updated:
 #শ্রীনগর: বছর শেষেও উপত্যকায় জঙ্গি হামলা। এবার জঙ্গিদের নিশানায় পুলওয়ামার অবন্তিপুরায় CRPF ক্যাম্প। রাত দুটো নাগাদ কয়েকজন জঙ্গি সিআরপিএফের ক্যাম্পে হামলা চালায়।
জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে এক জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন আরও তিন জওয়ান। এলাকা খালি করে চলছে তল্লাশি।
শ্রীনগর থেকে ৩০ কিলোমিটারের মত দূরে লেথপোরায় CRPF-র ১৮৫ নম্বর ব্যাটেলিয়নের ক্যাম্পে রাত দুটো নাগাদ গ্রেনেড ছুঁড়তে ছুঁড়তে ঢুকে পড়ে এক দল জঙ্গি ৷
advertisement
গ্রেনেড হামলার পর এলোপাথারি গুলি চালাতে থাকে জঙ্গিরা। সিআরপি জওয়ানরাও পাল্টা জবাব দেন। শুরু হয় দু’পক্ষের গুলিবিনিময়। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও চলছে গুলির লড়াই ৷ জইশ-ই-মহম্মদ এই হামলার দায় স্বীকার করেছে ৷
advertisement
অগাস্টে পুলওয়ামাতেও পুলিশ ছাউনিতে এভাবেই ভোরের সূর্য ওঠার আগে হামলা চালায় জঙ্গিরা ৷ ১২ ঘণ্টারও বেশি সময় ধরে চলে গুলির লড়াই ৷ সবশেষে খতম হয় তিন জঙ্গি ৷ শহিদ হন আট পুলিশকর্মী ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বছর শেষেও কাশ্মীরে সিআরপিএফ ছাউনিতে জঙ্গি হামলা, শহিদ ২ জওয়ান
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement