advertisement

Nitish Kumar in Rajya Sabha: একপাশে অমিত শাহ আর অন্য পাশে সম্রাট চৌধুরি! রাজ্যসভায় মনোনয়ন পত্র দাখিল করলেন নীতীশ কুমার

Last Updated:

বিহার রাজনীতিতে সম্ভবত বিরাট পালা বদলের সূত্রপাত হল আজ৷ শেষ হল এক অধ্যায়ের৷ তেমনটাই মনে করছেন রাজনীতিক বিশেষজ্ঞেরা৷ এর মাঝে অবশ্য ‘চমক’ নীতীশ পুত্রের ‘অভিষেক’৷

মনোনয়ন পত্র জমা দিলেন নীতীশ কুমার৷ পাশে অমিত শাহ৷
মনোনয়ন পত্র জমা দিলেন নীতীশ কুমার৷ পাশে অমিত শাহ৷
মুম্বই: ডান দিকে অমিত শাহ, বাঁদিকে সম্রাট চৌধুরি৷ দু’জনকে দু’পাশে নিয়ে বৃহস্পতিবার রাজ্যসভা নির্বাচনের প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ নীতীশের এইপদক্ষেপকে বিহার রাজনীতিতে এক অধ্যায়ের সমাপ্তি হিসাবে উল্লেখ করছেন বহু রাজনীতিকই৷ পাশাপাশি, বিহার রাজনীতিতে নতুন ইতিহাস রচনা করতে চলেছে বিজেপি৷ জল্পনা সত্যি হলে হিন্দিভাষী এই রাজ্য প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পাবে এতদিনে৷
গত বছরের নভেম্বরেই এনডিএ জোটের বিপুল জয়ের পরে দশম বারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেছিলেন নীতীশ কুমার৷ তার মাস চারেক পরেই এল তাঁর রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা৷ এদিন নীতীশ কুমারের পাশাপাশি, বিজেপির বর্তমান সর্ব ভারতীয় সভাপতি নিতিন নবীনও বিহারের অন্যতম রাজনীতিক হিসাবে রাজ্যসভার প্রার্থিপদে মনোনয়ন দাখিল করেন এদিন৷
advertisement
advertisement
এদিন মনোনয়ন পত্র জমা দেওয়ার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা হয় নীতীশের৷ দু’জনেই হাসিমুখে আলিঙ্গন করেন পরস্পরকে৷
অন্যদিকে, নীতীশ কুমার বিহারের মুখ্যমন্ত্রীর পদ ছাড়লে যাঁর নাম সবার আগে সম্ভাব্য পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে উঠে আসছে, সেই সম্রাট চৌধুরিও এদিন উপস্থিত ছিলেন৷
এদিন সকালেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নীতীশ ঘোষণা করেন তিনি রাজ্যসভার প্রার্থী হতে চলেছেন৷ লেখেন, ‘সংসদীয় জীবনের শুরু থেকেই আমার ইচ্ছে ছিল বিহার বিধানসভার দুই কক্ষ এবং পার্লামেন্টের দুই আইনসভার সদস্য হওয়া৷ সেই আকাঙ্ক্ষা থেকেই এবার রাজ্যসভা নির্বাচনে অংশ নিতে চলেছি আমি’৷
advertisement
এরপরেই বর্তমান বিহার সরকারের প্রতি সম্পূর্ণ সহযোগিতা ও সমর্থনের প্রসঙ্গ তুলে তিনি জানান, বিহারে যে নতুন সরকার তৈরি হবে, তার প্রতি তিনি পূর্ণ সমর্থন জানাবেন এবং বিহার আর বিহারের মানুষের উন্নয়নে তিনি নিরলস ভাবে কাজ করে যাবেন৷
advertisement
যদিও নীতীশের এই সিদ্ধান্ত ঘিরে জেডি(ইউ) কর্মীদের একাংশের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ৷ নীতীশের মুখ্যমন্ত্রিত্ব ছাড়া জল্পনার মাঝেই পটনায় জেডিইউ দফতরের বাইরে বিক্ষোভ দেখান সমর্থকেরা। নীতীশের বাসভবনের বাইরেও ভিড় করেন অনেকে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Nitish Kumar in Rajya Sabha: একপাশে অমিত শাহ আর অন্য পাশে সম্রাট চৌধুরি! রাজ্যসভায় মনোনয়ন পত্র দাখিল করলেন নীতীশ কুমার
Next Article
advertisement
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
  • রাজ্যসভার প্রাথী হিসেবে আজই মনোনয়ন জমা দেওয়ার দিন। বিধানসভায় মনোনয়ন জমা দিতে সকাল সকাল হাজির ছিলেন রাজীব কুমার। মনোনয়ন পত্র জমা দিয়ে মাদার টেরিজাকে উদ্ধৃত করে যা বললেন প্রাক্তন আমলা রাজীব কুমার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement