advertisement

কী কাণ্ড! ফুলশয্যার রাতেই বরকে পিটিয়ে টাকা আর গয়না নিয়ে চম্পট দিল নতুন বৌ

Last Updated:

বিয়ের পর একসঙ্গে প্রথম রাত... কোথায় সেদিন ভালবাসায় মাখোমাখো হয়ে থাকবেন কপোত-কপোতি, তা না, ফুলশয্যার রাতেই বরকে লোহার রড দিয়ে আগাপাস্তালা পিটিয়ে গয়না আর টাকা নিয়ে চম্পট দিল সদ্যবিবাহিতা!

#বিজনৌর: কাণ্ড শুনে চোখ কপালে নেটিজেনদের! বিয়ের পর একসঙ্গে প্রথম রাত... কোথায় সেদিন ভালবাসায় মাখোমাখো হয়ে থাকবেন কপোত-কপোতি, তা না, ফুলশয্যার রাতেই বরকে লোহার রড দিয়ে আগাপাস্তালা পিটিয়ে গয়না আর টাকা নিয়ে চম্পট দিল সদ্যবিবাহিতা!
যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের বিজনৌরের এই ঘটনা এখন মুখে মুখে ফিরছে! জানা গিয়েছে পাত্রী হরিদ্বার আর 'বেচারা' পাত্র বিজনৌরের কুন্দ্রা খুরদ গ্রামের বাসিন্দা। তাঁদের আলাপের নেপথ্যে ছিলেন একজন 'ম্যাচমেকার' যুবক! তাঁর কথাতেই বিয়েতে রাজি হন পাত্র! মন্দিরে গিয়ে বিয়েও সেরে ফেলেন! সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে গ্রামে ফিরতে সবাই তো বেজায় খুশি! পরিবার তো আনন্দে আটখান, ছেলে এতদিনে সংসারি হল বলে কথা! কিন্তু রাত পেরতে না পেরতেই সব আশায় ঠাণ্ডা জল! বিয়ের পর প্রথম রাতেই বরকে বেধরক পিটিয়ে ২০ হাজার নগদ টাকা আর ২ লাখ টাকার গয়না নিয়ে পালাল নতুন বৌ! আপাতত স্থানীয় একটি হসাপাতালে পাত্রের চিকিৎসা চলছে!
advertisement
থানায় অভিযোগ দায়ের করেছে পাত্রের পরিবার! ম্যাচমেকার যুবকের খোঁজ চলছে! পাত্রের অভিযোগ, মহিলা ডাকাতি করতেই তাঁকে বিয়ে করেছিল। তাঁর ভাষায়, '' আমি তো এখনও বুঝতে পারছি না, কী হল? কী করে হল? আচমকা দেখি আমায় স্ত্রী পিটতে শুরু করল! আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরতে জানতে পারলাম বৌ গয়না আর টাকা নিয়ে পালিয়েছে।''
advertisement
advertisement
অন্যদিকে একইরকম আরেকটা ঘটনা সামনে এসেছে বিজনৌরেরই শাহজানপুর গ্রামে। সেখানে বিয়ের ৫ ঘণ্টার মধ্যেই টাকা-গয়না নিয়ে পালায় সদ্যবিবাহিতা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কী কাণ্ড! ফুলশয্যার রাতেই বরকে পিটিয়ে টাকা আর গয়না নিয়ে চম্পট দিল নতুন বৌ
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement