advertisement

১০০ কোটির সম্পত্তি ও তিন বছরের শিশুকন্যাকে ছেড়ে সন্ন্যাস নিচ্ছেন এই দম্পতি

Last Updated:

১০০ কোটি টাকার বিশাল রাজপাট ও তিন মাসের কোলের শিশুকে ছেড়ে সন্ন্যাস নিতে চলেছেন মধ্যপ্রদেশের নীমচ ডেলার এই দম্পতি ৷

#নীমচ: ১০০ কোটি টাকার বিশাল রাজপাট ও তিন মাসের কোলের শিশুকে ছেড়ে সন্ন্যাস নিতে চলেছেন মধ্যপ্রদেশের নীমচ জেলার এই দম্পতি ৷ গোটা দেশে এই নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে ৷ কারণ কেবল সম্পত্তি নয় তিন বছরের ছোট্ট শিশুটিকেও ছেড়ে চলে যাচ্ছেন তারা ৷ ২৩ সেপ্টম্বর আচার্য রামলাল মহারজের কাছে গুজরাটের সুরাট শহরে তারা এই দীক্ষা নেবেন ৷
অনামিকা ও তার স্বামী সুমিত রাঠোর নীমচ শহরের একটি প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারের সদস্য ৷ চার বছর আগে তাদের বিয়ে হয় ৷ তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে তাদের ৷বিলাসবহুল জীবন ছেড়ে কেন এই দম্পতি সংসারধর্ম ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন উঠেছে ৷
পরিবারের সদস্যরা তাদের অনেক বোঝানোর চেষ্টা করেছেন ৷ কিন্তু দীক্ষা নেওয়ার সিদ্ধান্তে দু’জনেই অনড় ৷ আগামী বৃহস্পতিবার পরিবার ও সমাজকে ত্যাগ করে দীক্ষা নেওয়ার জন্য তারা গুজরাটের উদ্দেশ্যে রওনা দেবে বলে জানা গিয়েছে ৷
advertisement
advertisement
সুমিত লন্ডন থেকে এক্সপোর্ট-ইমপোর্টে ডিপ্লোমা করেছেন ৷ দু’বছর সেখানে চাকরি করার পর নীমচ ফিরে পারিবারিক ব্যবসায় যোগ দেন তিনি ৷ সুমিতের প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে ৷ তার স্ত্রী অনামিকা অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন ৷ কিন্তু বিয়ের পর চাকরি ছেড়ে দেন তিনি ৷
তাদের এই পদক্ষেপ নিয়ে এত প্রশ্ন উঠছে তার কারণ তাদের একটি তিন বছরের মেয়ে রয়েছে ৷ মা-বাবার এই সিদ্ধান্তে একা হয়ে যাবে সে ৷ এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে দম্পতি জানায় যে যাদের মা বাবা নেই তারাও পরিবারের মাঝে বড় হয়ে ওঠে ৷ তাই তাদের সন্তানও সেই ভাবেই বড় হয়ে উঠবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
১০০ কোটির সম্পত্তি ও তিন বছরের শিশুকন্যাকে ছেড়ে সন্ন্যাস নিচ্ছেন এই দম্পতি
Next Article
advertisement
Supreme Court on 'Freebies': ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’ কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
  • সুপ্রিম কোর্ট জানিয়েছে, অধিকাংশ রাজ্যই রাজস্ব ঘাটতির মুখে

  • শীর্ষ আদালতের মতে, খয়রাতির নীতি দেশের আর্থিক উন্নয়নের পথে বড় বাধা

  • বেঞ্চ বলেছে, রাজ্যগুলির উচিত কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে মনোযোগী হওয়া

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement