advertisement

দেশে ফিরতেই #Metoo বিতর্কে প্রশ্নের মুখে এম জে আকবর

Last Updated:
#নয়াদিল্লি: #Metoo বিতর্কে সংবাদ শিরোনামে এম জে আকবর ৷ রবিবার সাতসকালে দেশের মাটিতে পা রাখতেই যৌন হেনস্থা নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি ৷ যদিও মি টু নিয়ে মন্তব্য এড়ালেন তিনি ৷ বলেন, ‘এই বিষয়ে আমার বলার কিছু নেই ৷ পরে এনিয়ে বিবৃতি দিয়ে জানাব ৷’ যার জেরে পদত্যাগ নিয়ে জল্পনা বাড়ালেন বিদেশ প্রতিমন্ত্রী ৷
সূত্রের খবর, অফিসিয়াল ট্রিপে নাইজেরিয়াতে ছিলেন আকবর ৷ সেই সময়ই মোট ৯ জন সাংবাদিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে ৷ যার জেরে বেকায়দায় পড়ে মোদি সরকার ৷ বিরোধী দল কংগ্রেসও এম জে আকবরের পদত্যাগের দাবি তোলে ৷
advertisement
advertisement
বিজেপিও এই প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য পেশ করেনি ৷ বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, এম জে আকবরের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি যথেষ্ট গুরুতর ৷ কিন্তু তাকে কি বিদেশ প্রতিমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হবে ? সেই নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ সূত্রের খবর, সম্ভবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন এম জে আকবর ৷ এরপরই আকবরকে ইস্তফা দিতে বলা হতে পারে ৷
advertisement
প্রসঙ্গত, আকবরের বিরুদ্ধে যেসমস্ত অভিযোগ উঠেছে ৷ সেই সময় মন্ত্রী ছিলেন না আকবর ৷ এমনকী, আকবরের বিরুদ্ধে থানায় কোনও অভিযোগও দায়ের করা হয়নি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দেশে ফিরতেই #Metoo বিতর্কে প্রশ্নের মুখে এম জে আকবর
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement