advertisement

#MissionPaani: জলসঙ্কটে দেশ, পরিসংখ্যান বলছে, পানীয় জলের খোঁজে প্রত্যেক বছর মৃত্যুর সংখ্যা প্রায় ২ লাখ

Last Updated:
#নয়াদিল্লি: প্রবল জলসঙ্কটে ভারত ৷ পরিসংখ্যান বলছে, প্রত্যেক বছর খাবার জলের সন্ধান করতে গিয়ে মৃত্যু হয় প্রায় ২ লাখ ভারতীয়র ৷ এক ফোঁটা শুদ্ধ খাবার জল পেতে মাইলের পর মাইল হাঁটতে হয় দেশের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের ৷ এমন অবস্থা থেকে মুক্তি পেতে আজই যোগ দিন Network18 এর #MissionPaani উদ্যোগে ৷ জলকষ্টের অন্ধকার থেকে মুক্ত করে দেশকে দিন আলোর দিশা ৷
শুকিয়ে যাচ্ছে নদী, শুকনো রিজার্ভার, কমে গিয়েছে ভূগর্ভের জলের স্তর ৷ জলকষ্টে অন্ধকার দেশের ভবিষ্যত ৷ ভয় ধরিয়েছে নীতি আয়োগের রিপোর্ট ৷ ২০২১ সালের মধ্যে দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই এবং হায়দরাবাদের মতো শহরে ভূগর্ভস্থ জল ফুরিয়ে যাবে ৷ এই মুহূর্তে চেন্নাই সহ দেশের বহু অংশে পানীয় জলের অভাবে ভুগছে ৷
নিষ্ঠুর গ্রীষ্মের রোষানলে পড়ে অবস্থা আরও দুরুহ ৷ মুখ ফিরিয়েছে বর্ষা ৷ গত দশ বছরের মধ্যে এবারই দেশে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় পঞ্চাশ শতাংশ কম ৷ বৃষ্টির অভাবে আরও শুকিয়ে যাচ্ছে জল ৷ তলানিতে নলকূপের জলও ৷ মাইলের পর মাইল হেঁটেও, কয়েক ফুট মাটি খুঁড়েও মিলছে না তেষ্টা মেটানোর মতো পানীয় জল ৷ প্রবল গরমে ও বৃষ্টির অভাবে শুখা রয়েছে দেশের বৃহৎ অংশ ৷ এই করুণ অবস্থা থেকেই মুক্তি পেতে সচেতন করতে Network18’ এর উদ্যোগ #MissionPaani ৷ জলই জীবন, কোনও দেশবাসী যাতে পানীয় জলের যোগান থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে আজ থেকেই শুরু করুন জল সংরক্ষণ ৷
advertisement
advertisement
শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর জলসঙ্কটের মুখোমুখি দেশ ৷ অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই সমস্যার কারণে দেশের জিডিপি ৬ শতাংশ পর্যন্ত ক্ষতিগ্রস্থ হতে পারে ৷ তাই অনেক দেরি হয়ে যাওয়ার আগে এখনই জেগে ওঠুন ও বেঁচে থাকার অন্যতম অত্যাবশকীয় এই উপাদানকে বাঁচিয়ে রাখতে উদ্যোগ নিন ৷ যোগ দিন Network18’ এর #MissionPaani উদ্যোগে ৷
advertisement
রিপোর্টে প্রকাশ, ২০৩০ সাল নাগাদ প্রায় ৪০ শতাংশেরও বেশি মানুষ পানীয় জল পাবেন না ৷ প্রত্যেক বিন্দুই অমূল্য ৷ তাই পানীয় জল যাতে প্রত্যেকে পায় তার জন্যই আজ থেকে শুরু হোক জল সংরক্ষণ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
#MissionPaani: জলসঙ্কটে দেশ, পরিসংখ্যান বলছে, পানীয় জলের খোঁজে প্রত্যেক বছর মৃত্যুর সংখ্যা প্রায় ২ লাখ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement