advertisement

Maoist Leader Killed: মাথার দাম ধার্য হয়েছিল পাঁচ লক্ষ টাকা, পুলিশ এনকাউন্টারে মৃত্যু সেই মাওবাদী নেতার

Last Updated:

নিহত কাটেকল্যাণ এরিয়া কমিটির সদস্য ছিল, তাঁর বিরুদ্ধে ১৮টি নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল।

#রায়পুর: তার মাথার দাম ধার্য হয়েছিল পাঁচ লক্ষ টাকা, বৃহস্পতিবার পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত সেই মাওবাদী নেতা। ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের বস্তার অঞ্চলের সুকমা জেলার গাদিরস থানা এলাকায়।
বস্তার অঞ্চলের আইজি পি সুন্দররাজ জানিয়েছেন, দুপুর আড়াইটে নাগাদ পুলিশ ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই বাধে। সেই সময় নাদেনার-এর কাছে একটি জঙ্গলে অ্যান্টি-নক্সাল অপারেশন চালাচ্ছিল ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড-এর জওয়ানরা। তিনি জানান, '' এক পুরুষ মাওবাদীর দেহ উদ্ধার করেছি। দেঙ্গা দেবা ওরফে মহাঙ্গু বলে চিহ্নিত করা হয়েছে। তার মাথার দাম ধার্য হয়েছিল ৫ লক্ষ টাকা। নিহত কাটেকল্যাণ এরিয়া কমিটির সদস্য ছিল, তার বিরুদ্ধে ১৮টি নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Maoist Leader Killed: মাথার দাম ধার্য হয়েছিল পাঁচ লক্ষ টাকা, পুলিশ এনকাউন্টারে মৃত্যু সেই মাওবাদী নেতার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement