advertisement

বুলেটপ্রুফ এসইউভিও ছিন্নভিন্ন হয়ে গিয়েছে দান্তেওয়াড়া হামলার তীব্রতায়

Last Updated:
#দান্তেওয়াড়া: লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের মাত্র ৪৮ ঘণ্টা আগে দান্তেওয়াড়ায় ভয়াবহ মাওবাদী হামলায় মৃত্যু হয়েছে বিজেপি বিধায়ক ভীমা মান্ডভির৷ মারা গিয়েছেন তার সঙ্গে থাকা ৫ পুলিশকর্মীও৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে বুলেটপ্রুফ এসইউভি৷
মঙ্গলবার বিকেলে প্রচার সেরে ছত্তিশগড়ের বাচেলি থেকে কুকাকোন্দা যাচ্ছিল বিধায়কের ৩ গাড়ির কনভয়৷ রায়পুর থেকে ৩৫০ মিটার দূরে শ্যামগিরি পাহাড়ের কাছে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কনভয় যাওয়ার সময় আইইডি বিস্ফোরণে উড়ে যায় বিধায়কের এসইউভি৷
বিস্ফোরণের তীব্রতায় রাস্তায় ৪ ফুট গভীর গর্ত তৈরি হয়েছে৷ অন্তত ২০ কেজি বিস্ফোরক ব্যবহৃত হয়েছিল বলে জানা গিয়েছে৷ রাস্তার মধ্যে সুরঙ্গ তৈরি করে বিস্ফোরক পুঁতে রাখা হয়েছিল৷ বিস্ফোরণের পরই কনভয় লক্ষ্য করে গুলি ছু়ড়তে শুরু করে মাওবাদীরা৷ প্রায় আধ ঘণ্টা ধরে চলে গুলির লড়াই৷ বিধায়কের অন্য নিরাপত্তারক্ষীরা পিছু হঠতে বাধ্য হন এবং নিহত পুলিশ অফিসারদের অস্ত্র নিজেদের কব্জায় নিয়ে নেয় হামলাকারীরা৷
advertisement
advertisement
আগামী ১১, ১৮ ও ২৩ এপ্রিল তিন দফায় ভোটগ্রহণ ছত্তিসগড়ে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বুলেটপ্রুফ এসইউভিও ছিন্নভিন্ন হয়ে গিয়েছে দান্তেওয়াড়া হামলার তীব্রতায়
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement