advertisement

Karnataka Murder: ২.৫ লক্ষের লোভে বন্ধুকে খুন, টাকা হাতিয়ে দ্বিতীয় স্ত্রীকে নগদ, দামি উপহার! কর্ণাটকে হাড় হিম করা ঘটনা

Last Updated:

গত ১৯ ফেব্রুয়ারি এই হাড় হিম করা হত্যাকাণ্ড ঘটে৷ তদন্ত চালিয়ে শেষ পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷

কর্ণাটকে হাড় হিম করা কাণ্ড৷
কর্ণাটকে হাড় হিম করা কাণ্ড৷
টাকা চুরির জন্য নিজের বন্ধুকে খুন৷ তার পর সেই টাকা দিয়ে নিজের দ্বিতীয় স্ত্রীকে উপহার কিনে দিল যুবক৷ হাড় হিম করা এমনই ঘটনা ঘটেছে কর্ণাটকে৷
এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ওই যুবকের নাম শফি৷ সে কর্ণাটকের চিক্কামাগালুরু জেলার বিরুরের বাসিন্দা৷ নিজের বন্ধু পুত্তারাজু নামে এক যুবককে খুন করে সে৷
পুলিশ জানিয়েছে, গত ১৯ অগাস্ট এই খুনের ঘটনা ঘটে৷ একটি ফিনান্স কোম্পানি সোনা নিলাম করবে বলে পুত্তারাজুকে টোপ দেয় শফি৷ নিলাম থেকে সোনা কেনার জন্য প্রায় ২.৫ লক্ষ টাকা নিয়ে সকাল ১১টা নাগাদ বাড়ি থেকে বেরোন পুত্তারাজু৷
advertisement
advertisement
অভিযোগ, এর পর সুযোগ বুঝে হোন্নাভালি এলাকার জঙ্গলের ভিতরে একটি দা নিয়ে পুত্তারাজুর উপরে হামলা চালায় শফি৷ পরের দিন সকালে একজন দুধ বিক্রেতা পুত্তারাজুর দেহ দেখতে পান৷
খবর পেয় মৃতদেহটি উদ্ধার করে পুলিশ৷ মৃতের পরিচয় পাওয়ার পর শুরু হয় খুনির খোঁজ৷ শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ে শফি৷ তদন্তে উঠে আসে, শফির দ্বিতীয় স্ত্রীও তাকে ছেড়ে চলে গিয়েছিল৷ পুত্তারাজুর কাছে থাকা ২.৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে তার থেকে ৬০ হাজার টাকা নিজের দ্বিতীয় স্ত্রীকে দেয় শফি৷ নিজের দ্বিতীয় স্ক্পীরে একটি নতুন টেলিভিশনও কিনে দেয় সে৷
advertisement
অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka Murder: ২.৫ লক্ষের লোভে বন্ধুকে খুন, টাকা হাতিয়ে দ্বিতীয় স্ত্রীকে নগদ, দামি উপহার! কর্ণাটকে হাড় হিম করা ঘটনা
Next Article
advertisement
WB Assembly Election 2026: ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
  • বৈধ নথি দেখাতে না পারায় উদ্ধার হওয়া সম্পূর্ণ টাকাই বাজেয়াপ্ত করা হয়েছে

  • সংশ্লিষ্ট ব্যক্তিরা টাকার বৈধ উৎস সংক্রান্ত কোনও নথিপত্র দেখাতে পারেননি

  • নির্বাচনকে ঘিরে এই ধরনের নগদ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement