advertisement

Mamata Banerjee: সুপ্রিম কোর্টের এজলাসে মুখ্যমন্ত্রী! ঠিক কোন বিষয়ে সওয়াল করবেন মমতা জানেন? বড় চমকের অপেক্ষায় দেশ

Last Updated:

Mamata Banerjee: প্রধান বিচারপতির এজলাসে ৩৭ নম্বরে ছিল মুখ্যমন্ত্রীর মামলা। কিন্তু সূত্রের খবর, ক্রমতালিকার শেষের দিকেই হবে তাঁর মামলার শুনানি।

সুপ্রিম কোর্টে মমতা
সুপ্রিম কোর্টে মমতা
মৈত্রেয়ী ভট্টাচার্য, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে বুধবার SIR মামলার শুনানিতে রীতিমতো ইতিহাস গড়তে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের শুনানিতে সওয়াল করতে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আইন সংক্রান্ত সংবাদ পরিবেশনকারী অনলাইন পোর্টাল ‘বার অ্যান্ড বেঞ্চ’ জানিয়েছে, মুখ্যমন্ত্রীর নামে বুধবার সুপ্রিম কোর্টের তরফে একটি গেট পাস ইস্যু করা হয়েছিল। সেই জল্পনা সঠিক করেই বুধবার সকালেই সুপ্রিম কোর্টে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। তবে, ১ নম্বর কোর্টরুমে পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি।
প্রধান বিচারপতির এজলাসে ৩৭ নম্বরে ছিল মুখ্যমন্ত্রীর মামলা। কিন্তু সূত্রের খবর, ক্রমতালিকার শেষের দিকেই হবে তাঁর মামলার শুনানি। মধ্যাহ্নভোজের আগে তাঁর মামলার শুনানির সম্ভাবনা তাই কম। সুপ্রিম কোর্ট সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ১০টায় মুখ্যমন্ত্রীর মামলাটি শুনানিক্রমে ৩৭ নম্বরে থাকলেও অগ্রাধিকারের ভিত্তিতে শুনানির কথা জানানো হয়েছিল।
কিন্তু প্রধান বিচারপতির এজলাস বসার পর নতুন শুনানিক্রমে অগ্রাধিকার তালিকায় মুখ্যমন্ত্রীর করা এসআইআর সংক্রান্ত মামলাটি নেই। এখন তালিকার শুরুর দিকের নম্বরের মামলার শুনানি চলছে। সুপ্রিম কোর্টে তালিকা ধরে ধরে মামলার শুনানি হয়। তবে কোন মামলা আগে এবং কোনটি পরে শুনানি হবে, মামলার ধরন এবং গুরুত্বের বিচারে বিচারপতিরা সেই সিদ্ধান্ত নেন। এ ক্ষেত্রে শুনানির তালিকায় মুখ্যমন্ত্রীর মামলা রয়েছে। কিন্তু কোন সময় শুনানি হবে নিশ্চিত ভাবে তা বলা হচ্ছে না।
advertisement
advertisement
শীর্ষ আদালত সূত্রের দাবি, বুধবার যাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে শুনানির সময়ে মামলাকারী হিসেবে তিনি বক্তব্য রাখতে পারেন, তা নিশ্চিত করার জন্য ইতিমধ্যেই আদালতে আলাদা করে লিখিত আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মামলা দায়ের করেছেন রাজ্যের স্ট্যান্ডিং কাউন্সেল কুণাল মিমানির মাধ্যমে।
প্রসঙ্গত, এর আগে কোনও সিটিং মুখ‍্যমন্ত্রী সর্বোচ্চ আদালতে এসে সওয়াল করেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম মুখ‍্যমন্ত্রী, যিনি সওয়াল করবেন সর্বোচ্চ আদালতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে সর্বোচ্চ আদালতকে জানানো হয়েছে যে মুখ‍্যমন্ত্রী এবং দলের চেয়ারপার্সন হিসেবে তিনি সবচেয়ে ভালভাবে জানেন বর্তমান পরিস্থিতি কী এবং তিনিই আদালতকে বিষয়টি ভালভাবে তুলে ধরতে পারবেন। তিনি নিজের আইএ-তে এও বলেছেন যে তিনি সর্বোচ্চ আদালতের নিয়ম এবং ডেকোরাম সম্পর্কে অবহিত ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে মূল মামলায় কমিশনের বেআইনি নির্দেশিকা প্রত‍্যাহার, পুরনো ভোটার তালিকা মতোই ২০২৬-এর নির্বাচন করা, যাঁদের পদবির সমস‍্যার কারণে শুনানিতে ডাকা হচ্ছে, তাঁদের যেন না ডেকে সুয়ো মোটো বেসিসে মিটিয়ে দেওয়া হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee: সুপ্রিম কোর্টের এজলাসে মুখ্যমন্ত্রী! ঠিক কোন বিষয়ে সওয়াল করবেন মমতা জানেন? বড় চমকের অপেক্ষায় দেশ
Next Article
advertisement
Paschim Midnapore News: ফ্রিজবন্দি জ্যেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
ফ্রিজবন্দি জ্যেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
  • ফ্রিজবন্দি জ্যেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র। ফিরলেন নতুন বউ নিয়ে।

  • গোপন কথা ছড়িয়ে পড়ে এলাকায়৷ শুরু জোর শোরগোল।

  • আনন্দের সঙ্গে নয়, দুঃখের সঙ্গেই হয়েছে বিয়ের অনুষ্ঠান৷ বলছে পরিবার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement