advertisement

Lok Sabha Election Result 2019 LIVE: অমেঠিতে পরাজয় ঘোষণার আগেই হার স্বীকার রাহুলের

Last Updated:
#নয়াদিল্লি: এখনও চলছে গণনা ৷ ফল ঘোষণার আগেই সাংবাদিক সম্মেলনে এসে অমেঠি কেন্দ্রে নিজের পরাজয় স্বীকার করে নিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ শুধু তাই নয় জয়ের জন্য কংগ্রেস প্রার্থী স্মৃতি ইরানিকে অভিনন্দনও জানান রাহুল ৷
১৩টি রাউন্ড অর্থাৎ তিন লাখেরও বেশি ভোটের গণনা বাকি ৷ সেই পরিণাম আসার আগেই কংগ্রেসের গড় অমেঠিতে নিজেই নিজের পরাজয়ের খবর ঘোষণা করে দিলেন রাহুল গান্ধি ৷ কংগ্রেস সভাপতির এহেন বক্তব্যে হতভম্ব সকলে ৷ প্রশ্ন উঠছে দেশ জুড়ে কংগ্রেসের এমন ফলে হৃদয় ভঙ্গ কংগ্রেস সভাপতির ৷ সেই হতাশা থেকেই রাহুলের এমন উক্তি বলে মত বিশেষজ্ঞ মহলের ৷
advertisement
AMETHI’S POWER TIMELINE
advertisement
এই কেন্দ্র থেকে যখনই গান্ধি পরিবারের কোনও সদস্য দাঁড়িয়েছেন তখনই তারা জিতেছেন ৷ সেই মিথ চুরমার হতে চলেছে এদিন ৷ হারের সম্ভাবনা বাস্তব হওয়ার আগেই, গড় হারানোর হতাশায় আগেভাগেই প্রতিপক্ষকে জয়ী ঘোষণা করে দিলেন কংগ্রেস সভাপতি ৷ অমেঠিতে ১৭ রাউন্ডের পর এই মুহূর্তে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি রাহুলের চেয়ে ৩৮,৩৪৫ ভোটে এগিয়ে ৷ অমেঠির প্রেস্টিজ ফাইট হারলেও ওয়াইনাড থেকে বিপুল মার্জিনে জয়ী রাহুল গান্ধি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Lok Sabha Election Result 2019 LIVE: অমেঠিতে পরাজয় ঘোষণার আগেই হার স্বীকার রাহুলের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement