advertisement

নিরুদ্দেশ ২০ জনের খোঁজ পেতে SIT গড়ল কেরল সরকার

Last Updated:

কেরলে নিখোঁজ ২০ জনের সঙ্গে আইএস যোগ থাকার সম্ভাবনা প্রকাশ্যে আসার পর থেকেই নড়েচড়ে বসেছে প্রশাসন ৷ সোমবার এই বিষয়ে তদন্তে করার জন্য SIT গঠন করেছে কেরল সরকার ৷

#তিরুবন্তপুরম: কেরলে নিখোঁজ ২০ জনের সঙ্গে আইএস যোগ থাকার সম্ভাবনা প্রকাশ্যে আসার পর থেকেই নড়েচড়ে বসেছে প্রশাসন ৷ নিরুদ্দেশ ২০ জনের খোঁজ পেতে সোমবার SIT গঠন করেছে কেরল সরকার ৷  ২০ সদস্যের এই দলের নেতৃত্বের দায়িত্বে রয়েছেন কাসেরগড়ের ডেপুটি এসপি ৷ কাসেরগড় থেকে নিখোঁজ ১৭ জনের পরিবারের সদস্যরা  অভিযোগ দায়ের করেছেন ৷ নিখোঁজ বাকি তিন জন পালঘাট জেলার বলে জানা গিয়েছে ৷ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির আধিকারিকরা নিখোঁজ যুবকদের পরিবারের সঙ্গে দেখা করেন ৷
সোমবার ফিরোজ খান নামে নিখোঁজ যুবকদের মধ্যে একজনকে মুম্বই থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা আধিকারিকরা ৷ গোয়েন্দা সংস্থার অনুমান আইএসে যোগ দেওয়ার উদ্দেশ্যেই রওনা দিয়েছিল ফিরোজ ৷ কিন্তু তার আগে পুলিশের পাতা ফাঁদা ধরা পড়ে যায় সে ৷
নিখোঁজ যুবকদের মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যেই সিরিয়ায় পাড়ি দিয়েছে বলে অনুমান গোয়েন্দা আধিকারিকদের ৷
advertisement
advertisement
সূত্রের খবর, ২১ জন নিখোঁজ যুবকদের মধ্যে কমপক্ষে চারজন এক বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ৷ তাদের মধ্যে বেশ কয়েকজন পরিবারের সদস্যদের ভয়েস মেসেজ ও হোয়্যাটসঅ্যাপে আইএসে যোগ দেওয়ার কথা জানিয়েছেন ৷
সোমবার বিধানসভায় এই বিষয়ে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান যে রাজ্য থেকে ২০ জন রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গিয়েছে ৷ পাশাপাশি তিনি আরও জানান যে নিরুদ্দেশ ২০ জনের হদিশ পেতে ও তাদের সঙ্গে জঙ্গি গোষ্ঠীর কোনও যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে  গোয়েন্দা আধিকারিকরা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নিরুদ্দেশ ২০ জনের খোঁজ পেতে SIT গড়ল কেরল সরকার
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement