advertisement

কুপওয়ারায় জঙ্গি হানা, নিহত ৫

Last Updated:

ফের জঙ্গি হামলায় উত্তপ্ত জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলা ৷ ঘটনাটি ঘটে বুধবার সকালে তাংধার এলাকায় ৷ তাংধারের নিয়ন্ত্রন রেখায় অবস্থিত এক সেনাছাউনিকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা ৷

#শ্রীনগর: ফের জঙ্গি হামলায় উত্তপ্ত জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলা ৷ ঘটনাটি ঘটে বুধবার সকালে তাংধার এলাকায় ৷ তাংধারের নিয়ন্ত্রন রেখায় অবস্থিত এক সেনাছাউনিকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা ৷ হামলার জেরে প্রাণ হারিয়েছেন একজন জওয়ান ৷ আহত হয়েছেন চারজন ৷ এছাড়াও একজন সাধারণ নাগরিকের প্রাণ গিয়েছে বলে জানা  যায়৷
জঙ্গিদের হামলার পাল্টা জবাবে গুলি চালায় ভারতীয় সেনাও ৷ টানা সাত ঘণ্টার সংঘর্ষে নিহত হয় ওই তিন জঙ্গি ৷ সূত্রের খবর অনুযায়ী, তাংধার এলাকাটি জম্মু কাশ্মীরে প্রবেশ করার জন্য ব্যবহার করে থাকে জঙ্গিরা ৷ হামলাকারীরা সীমান্ত পেড়িয়ে দেশে প্রবেশ করেছে কিনা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে সেনা আধিকারিক ৷ এই ঘটনার কিছু ঘণ্টা আগে, পুঞ্চ জেলায় একটি জঙ্গি ডেরায় হামলা চালায় নিরাপত্তাবাহিনী ৷ সেখান থেকে প্রচুর পরিমান অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে ভারতীয় সেনা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কুপওয়ারায় জঙ্গি হানা, নিহত ৫
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement