advertisement

Social Media Ban: ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা কর্ণাটকে, ঘোষণা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার

Last Updated:

শুক্রবার রাজ্য বাজেট ঘোষণা করতে গিয়ে একথা জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী৷ তিনি জানিয়েছেন, শিশুদের মধ্যে মোবাইলের ব্যবহারের নেতিবাচক প্রভাব আটকাতেই এই পদক্ষেপ করা হচ্ছে৷

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে বড় ঘোষণা কর্ণাটকের মুখ্যমন্ত্রীর৷
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে বড় ঘোষণা কর্ণাটকের মুখ্যমন্ত্রীর৷
১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে কর্ণাটক৷ শুক্রবার এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া৷
সিদ্দারামাইয়া জানিয়েছেন, শিশুদের মধ্যে মোবাইল ব্যবহারের নেতিবাচক প্রভাব বৃদ্ধির প্রবণতা দিন দিন বাড়ছে৷ তাই রাজ্যে ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে৷
গোটা দেশের মধ্যে কর্ণাটকই প্রথম রাজ্য যারা শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যহারের উপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল৷ এর আগে গোয়া এবং অন্ধ্রপ্রদেশ সরকারও একই ধরনের পদক্ষেপ করার কথা ভেবে দেখা হচ্ছে বলে জানিয়েছিল৷ যদিও কর্ণাটকই প্রথম রাজ্য হিসেবে এই সিদ্ধান্ত কার্যকর করল৷
advertisement
advertisement
এই ধরনের পদক্ষেপ করার কথা গত কয়েক সপ্তাহ ধরেই বিবেচনা করছিল কর্ণাটক সরকার৷ এমন কি, ১৬ বছরের নীচে স্কুল এবং কলেজ পড়ুয়াদের মোবাইল ব্যবহারের উপরেও নিষেধাজ্ঞা জারি করা নিয়েও ভাবনাচিন্তা শুরু করেছিল কর্ণাটক সরকার৷
এই সিদ্ধান্ত ঘোষণার আগে শিশু এবং স্কুল পড়ুয়াদের মধ্যে মোবাইলের মাত্রাতিরিক্ত আসক্তি এবং কুপ্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সিদ্দারামাইয়া৷ তিনি দাবি, মোবাইলের আসক্তি শিশুদের আচরণ, পড়াশোনা এবং মানসিক স্বাস্থ্যের উপরে ক্ষতিকারক প্রভাব ফেলছে৷ শুধু তাই নয়, মোবাইলের মাধ্যেই মাদকাসক্তির দিকেও ঝুঁকছে শিশু এবং স্কুলপড়ুয়ারা৷
advertisement
সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে একটি বৈঠকে প্রসঙ্গটি তোলেন সিদ্দারামাইয়া৷ শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণ করা নিয়ে উপাচার্যদের মতামতও চান কর্ণাটকের মুখ্যমন্ত্রী৷ উপাচার্যদের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানান, এ বিষয়ে তাঁদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ কারণ অনেক শিশুই সোশ্যাল মিডিয়া ব্যবহারের সূত্রে মাদকের ফাঁদে পড়ছে বলে অভিযোগ করেন সিদ্দারামাইয়া৷
advertisement
সম্প্রতি ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপরে একই ধরনের নিষেধাজ্ঞা জারি করে অস্ট্রেলিয়াও৷ অস্ট্রেলিয়ার ওই নির্দেশিকা অনুযায়ী ১৬ বছরের কম বয়সিরা টিকটক, এক্স, স্ন্যাপচ্যাট, ইউটিউব ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি করে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Social Media Ban: ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা কর্ণাটকে, ঘোষণা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার
Next Article
advertisement
আর চিন্তা নেই, শুক্রবারেই দেশে ফিরছেন শুভশ্রী-ইউভান! এয়ারপোর্টে আনতে যাবেন স্বামী রাজ চক্রবর্তী
আর চিন্তা নেই, শুক্রবারেই দেশে ফিরছেন শুভশ্রী-ইউভান! এয়ারপোর্টে আনতে যাবেন স্বামী রাজ
  • দুবাইয়ে আটকে পড়েছিলেন শুভশ্রী ও ছেলে ইউভান

  • শুক্রবার দেশে ফিরছেন তাঁরা

  • শুভশ্রী ও ইউভানকে আনতে এয়ারপোর্টে যাবেন স্বামী রাজ চক্রবর্তী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement