advertisement

নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্ত নাবালককে সরানো হল অজ্ঞাত স্থানে

Last Updated:

মুক্তির ঠিক আগের দিন সংশোধনাগার থেকে সরানো হল নির্ভয়াকাণ্ডের নাবালক অপরাধীকে ৷ তবে কোথায় তাকে সরানো হয়েছে তা গোপন রাখা হয়েছে ৷ সূত্রের খবর, নিরাপত্তার কারণে অজ্ঞাত স্থানে সরানো হয়েছে সাজাপ্রাপ্ত নাবালককে ৷

#নয়াদিল্লি: মুক্তির ঠিক আগের দিন সংশোধনাগার থেকে সরানো হল নির্ভয়াকাণ্ডের নাবালক অপরাধীকে ৷ তবে ঠিক কোথায় তাকে সরানো হয়েছে তা গোপন রাখা হয়েছে ৷ সূত্রের খবর, নিরাপত্তার কারণে অজ্ঞাত স্থানে সরানো হয়েছে সাজাপ্রাপ্ত নাবালককে ৷
২০১২ সালে চলন্ত বাসে এক মেডিক্যাল ছাত্রীকে নৃশংস ভাবে ধর্ষণ করে ছ’জন যুবক ৷ তাদের মধ্যে একজন ছিল এই নাবালক ৷ শাস্তি হিসেবে তিন বছরের জন্য সংশোধনাগারে রাখা হয়েছিল তাকে ৷ শনিবারই সংশোধনাগারে থাকার মেয়াদ শেষ হচ্ছে নাবালকের ৷ রবিবার তার মুক্তি পাওয়ার কথা ৷ নৃশংস এই অপরাধীর মুক্তির বিরোধিতায় সরব হয়েছে দেশের বিভিন্ন মহল ৷ নাবালক মুক্তির সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় সরকার এবং দিল্লির মহিলা কমিশন ৷ তবে শুক্রবার অপরাধী নাবালকের মুক্তির নির্দেশ বহাল রাখে দিল্লি হাইকোর্ট ৷ আদালতের আদেশ মেনে সম্ভবত রবিবারই মুক্তি পেতে পারে নাবালক ৷ তার মুক্তির আগে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই পদক্ষেফ বলে মনে করা হচ্ছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্ত নাবালককে সরানো হল অজ্ঞাত স্থানে
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement