advertisement

ল্যাবরেটরি বিস্ফোরণে নিহত মনোজের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ বেঙ্গালুরুর IIS-র

Last Updated:
#বেঙ্গালুরু: নতুন কিছু আবিষ্কারের লক্ষ্যে চলছিল এক্সপেরিমেন্ট ৷ আচমকাই প্রবল বিস্ফোরণ ৷ হাইড্রোজেন সিলিন্ডার বিস্ফোরণের জেরে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের ল্যাবরেটরির ভিতরেই মৃত্যু হয় রিসার্চ স্কলার মনোজ কুমারের ৷ মনোজের মৃত্যুতে তাঁর পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে IISc ৷
গত বুধবার ঘটনাটি ঘটে ৷ হাইপারসনিক ল্যাবরেটরিতে আচমকাই বিস্ফোরণ ঘটে ৷ খবর পেতেই তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় সদাশিবসাগর থানার পুলিশ ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় মনোজ কুমারের ৷ স্বামীর মৃত্যুতে শোকস্তব্ধ স্ত্রী অনুষা ৷ অনুষার হাতেই ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ তুলে দেবে ইনস্টিটিউট ৷
গুরুতর আহত হন কার্তিক, নরেশ কুমার এবং অতুল্য ৷ হাসপাতালে চিকিৎসাধীন ওই তিন গবেষকই ৷ শুক্রবার বিকেলে আহতের দেখতে হাসপাতাল যান ইনস্টিটিউটের ডিরেক্টর অনুরাগ কুমার-সহ আরও বেশ কয়েকজন ৷
advertisement
advertisement
তবে, কি কারণে বিস্ফোরণটি ঘটেছে সেটি এখনও স্পষ্ট নয় ৷ জগদীশ এবং রেড্ডির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে ইন্সটিটিউটের সিকিউরিটি অফিসার এস. চন্দ্রশেখর ৷ তাঁরা দু’জনই ইনস্টিটিউটের সহ-প্রতিষ্ঠাতা ৷ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, আহতরা সুস্থ হলেই তাদের বয়ান নেওয়া হবে ৷ সেই বয়ানের ভিত্তেতেই চূড়ান্ত তদন্ত করা হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ল্যাবরেটরি বিস্ফোরণে নিহত মনোজের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ বেঙ্গালুরুর IIS-র
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement