advertisement

শারীরিকভাবে নয়, তবে মানসিকভাবে নির্যাতন হয়েছে অভিনন্দনের : সংবাদসংস্থা সূত্রে খবর

Last Updated:
#নয়াদিল্লি: পর্দাফাঁস পাকিস্তানের ! শারীরিকভাবে নয় ৷ মানসিকভাবে নির্যাতন করা হয়েছে অভিনন্দন বর্তমানকে ৷ সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর এমনটাই ৷
advertisement
একশো তিরিশ কোটি দেশবাসীর স্বস্তি ৷ বহু বিতর্কের শেষে অবশেষে শুক্রবার রাতে দেশে ফিরেছেন অভিনন্দন বর্তমান ৷ ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডারকে আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতের হাতে তুলে দেয় ইসলামাবাদ ৷ এরপরই একটি ভিডিও প্রকাশ করে পাকিস্তান ৷ যে ভিডিওটিতে দেখা যাচ্ছে, পাক সেনাবাহিনীর প্রশংসা করছেন অভিনন্দন ৷ সম্ভবত অভিনন্দের উপর মানসিকভাবে চাপ দিয়েই এই ভিডিওটি রেকর্ড করেছে পাকিস্তান ৷ জাতীয় সংবাদসংস্থা সূত্রে এমনটাই খবর মিলছে ৷
advertisement
সংবাদসংস্থা এএনআইয়ের ট্যুইটের থেকে জানা যাচ্ছে, পাকিস্তান অভিনন্দনের উপর শারীরিক অত্যাচার করেনি ঠিকই ৷ কিন্তু অভিনন্দের উপর ব্যাপক মানসিক অত্যাচার চালানো হয়েছে ৷
গতকাল অর্থাৎ শুক্রবার রাতে পাকিস্তান থেকে ভারতের মাটিতে পা রেখেছেন এয়ার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ৷ দেশে ফেরার পর বেশ কয়েক পর্ব প্রশ্নোত্তর ও পরীক্ষা-নিরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে অভিনন্দনকে ৷ এই মুহূর্তে সেনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি । সেখানেই তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ ৷
advertisement
দেখুন অন্য ভিডিও--->
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শারীরিকভাবে নয়, তবে মানসিকভাবে নির্যাতন হয়েছে অভিনন্দনের : সংবাদসংস্থা সূত্রে খবর
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement