advertisement

গোরক্ষপুর-ফুলপুর এবং বিহারের আরারিয়াতে উপনির্বাচনের ভোটগণনা, দুই কেন্দ্রেই এগিয়ে বিজেপি

Last Updated:

ত্রিপুরায় রাজনৈতিক পালাবদলের পর উত্তরপ্রদেশ নিয়েও আত্মবিশ্বাসী বিজেপি ৷ তবু উত্তরপ্রদেশের গোরখপুর ও ফুলপুরের উপনির্বাচন বেশ কিছুটা ভাবাচ্ছে শাসক দলকে ৷

#নয়াদিল্লি: ত্রিপুরায় রাজনৈতিক পালাবদলের পর উত্তরপ্রদেশ নিয়েও আত্মবিশ্বাসী বিজেপি ৷ তবু উত্তরপ্রদেশের গোরক্ষপুর ও ফুলপুরের উপনির্বাচন বেশ কিছুটা ভাবাচ্ছে শাসক দলকে ৷ বুধবারই এই দুই রাজ্যের ভাগ্য নির্ধারণ হতে চলেছে ৷ শেষ খবর অনুযায়ী, এই দুটি কেন্দ্রেই বিরোধী দলকে পিছনে ফেলে বেশ কিছুটা এগিয়ে রয়েছে বিজেপি ৷
পাশাপাশি বিহারের আরারিয়া লোকসভা আসনের উপনির্বাচনের ফলপ্রকাশও আজ ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট গণনা ৷ বিহারের ভাবুয়া বিধানসভা আসনে এগিয়ে বিজেপি। জাহানাবাদ আসনে এগিয়ে আরজেডি।
গোরক্ষপুর এবং ফুলপুরে বিজেপির লড়াই মূলত বিরোধী দল সপার সঙ্গেই ৷ যদিও কংগ্রেস দুটি আসনের লড়াই করছে ৷ গত ১১ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরখপুর এবং ফুলপুরে নির্বাচন হয় ৷ গোরক্ষপুরে ভোট পড়েছিল ৪৭.৪৫ শতাংশ ৷ অপরদিকে, ফুলপুরে ভোট পড়েছিল ৩৭.৩৯ শতাংশ ৷ গোরক্ষপুরে গত কয়েকবছর ধরেই গেরুয়া শিবির শাসন চালাচ্ছে ৷ কিন্তু যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর এই আসনটি শূন্য হয়ে যায় ৷ অপরদিকে, উপমুখ্যমন্ত্রী হন কেশব প্রসাদ মৌর্য ৷ এরপরই ফুলপুরের আসনটিও শূন্য হয়ে যায় ৷
advertisement
advertisement
উল্লেখ্য, উত্তরপ্রদেশের গোরক্ষপুর এবং ফুলপুরে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টিও সমর্থন করছে সপাকেই ৷
অন্যদিকে, বিহারে নীতিশ কুমারের কাছেও এই ভোট যথেষ্ট গুরুত্বপূর্ণ ৷ কারণ আরজেডি-কংগ্রেসের সঙ্গে জোট ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি ৷ আর তারপর এই প্রথম নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে তাঁর দলকে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গোরক্ষপুর-ফুলপুর এবং বিহারের আরারিয়াতে উপনির্বাচনের ভোটগণনা, দুই কেন্দ্রেই এগিয়ে বিজেপি
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement