advertisement

জানেন, কত কোটি টাকা সম্পত্তির মালিক ছিলেন অটলবিহারী বাজপেয়ী ?

Last Updated:
#নয়াদিল্লি: ১৯৮৭ সাল ৷ কিডনির সংক্রমণে ভুগছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ৷ বিদেশে গিয়ে চিকিৎসা করার প্রয়োজন ছিল ৷ কিন্তু আর্থিক অনটনের জেরে আমেরিকায় গিয়ে চিকিৎসা করাতে পারছিলেন না বাজপেয়ী ৷ তবে, সেই সময় তাঁকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন দেশের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি ৷ আর্থিক সাহায্যের পাশাপাশি মানসিকভাবেও সেই সময় রাজীব গান্ধি সাহস যুগিয়েছিলেন ৷
একটি জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন বাজপেয়ী ৷ এরপরই আসতে আসতে সুস্থ হয়ে ওঠেন বাজপেয়ী ৷ পরে সর্বসমক্ষে রাজীব গান্ধিকে কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভোলেননি প্রাক্তন প্রধানমন্ত্রী ৷
একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মৃত্যুর সময় অটল বিহারী বাজপেয়ীর সম্পত্তির পরিমাণ ছিল ১৪.০৫ কোটি টাকা ৷ কিন্তু ১৯৮৭ সাল ৷ যেসময় তিনি কিডনি সংক্রমণে অসুস্থ হয়ে পড়েছিলেন ৷ সেই সময় তাঁর সম্পত্তির পরিমাণ ছিল মাত্র ৫৮ লক্ষ টাকা ৷ ২০০৪ সালের একটি হলফনামা অনুযায়ী এমনটাই তথ্য জানা গিয়েছে ৷
advertisement
advertisement
২০০৪ সালের হলফনামায় কি ছিল ?
২০০৪ সালে লখনউ লোকসভা আসন থেকে নির্বাচনে লড়েছিলেন বাজপেয়ী ৷ সেই সময় বাজপেয়ী তাঁর নিজের সম্পত্তির যে পরিমাণ দেখিয়েছিলেন ৷ সেটি ৫৮ লক্ষ টাকার আশেপাশেই ছিল ৷ সেই সময় স্টেট ব্যাঙ্কে তাঁর তিনটি অ্যাকাউন্ট ছিল ৷ একটি অ্যাকাউন্টে ২০ হাজার টাকা ৷ অন্য অ্যাকাউন্টটিতে ৩,৮২,৮৮৬ টাকা ছিল ৷ এছাড়াও অন্য একটি অ্যাকাউন্টে ২৫,৭৫,৫৬২.৫০ টাকা ছিল ৷
advertisement
এর পাশাপাশি অটল বিহারী বাজপেয়ীর কাছে ২২ লক্ষ টাকার একটি ফ্ল্যাটও ছিল দিল্লিতে ৷ অন্যদিকে, তাঁর পৈতৃক বাড়ির মূল্য ছিল প্রায় ৬ লক্ষ টাকা ৷
বর্তমানে সম্পত্তির পরিমাণ কত ছিল বাজপেয়ীর ?
যদিও বিশ্বাসযোগ্য কোনও মাধ্যম থেকে বাজপেয়ীর সম্পত্তির পরিমাণ জানা যায়নি ৷ তবে, www.celebritynetworth.com ওয়েবসাইটের মতে, স্থাবর অস্থাবর সমস্ত মিলিয়ে তাঁর কাছে ১৪.০৫ কোটি টাকার সম্পত্তি ছিল ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জানেন, কত কোটি টাকা সম্পত্তির মালিক ছিলেন অটলবিহারী বাজপেয়ী ?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement