advertisement

করুণানিধির শোক! অবসাদে অাত্মঘাতী ১

Last Updated:

পরিবারের লোকেরা জানিয়েছেন, সারা দিনই কাঁদছিলেন৷ আর করুণানিধির সুস্থতা কামনা করছিলেন৷ সোমবার রাতে বিষ খেয়ে আত্মঘাতী হন সেলভাকুমার৷

#চেন্নাই: জয়ললিতার মৃত্যুর পর খবর এসেছিল একের পর এক আত্মহত্যার৷ প্রিয় নেতা-নেত্রীকে এতটাই আবেগ দিয়ে ভালবাসেন তামিলনাড়ুর মানুষ৷ এবার ডিএমকে সুপ্রিমো এম করুণানিধির শারীরিক অবস্থার অবনতির খবর পেয়েই অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা করলেন এ সেলভাকুমার (৪৬)৷
জানা গিয়েছে, তামিলনাড়ুর তুতিকোরিন জেলার এত্তায়াপুরমের বাসিন্দা সেলভাকুমার করুণানিধির একনিষ্ঠ ভক্ত ছিলেন৷ বাড়িতে নেতার ছবি দেবতা জ্ঞানে রাখতেন৷ পেশায় খেতমজুর৷ ডিএমকে-র সর্বক্ষণের কর্মীও৷
পুলিশ জানিয়েছে, করুণানিধি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই অবসাদে ভুগছিলেন তিনি৷ পরিবারের লোকেরা জানিয়েছেন, সারা দিনই কাঁদছিলেন৷ আর করুণানিধির সুস্থতা কামনা করছিলেন৷ সোমবার রাতে বিষ খেয়ে আত্মঘাতী হন সেলভাকুমার৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
করুণানিধির শোক! অবসাদে অাত্মঘাতী ১
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement