advertisement

দিল্লিতে তরুণীর ধর্ষণ, অভিযুক্ত প্রতিবেশী

Last Updated:

প্রতিবেশীর লালসার শিকার হলো ১৯ বছরের এক তরুণী ৷ নৃশংস ভাবে এক তরুণীকে ধর্ষণ করে, পরে তার ভাইকেও খুন করার অভিযোগ উঠল প্রতিবেশীর রাজু-র ওপর ৷ ঘটনাটি ঘটেছে দিল্লির স্বরূপনগর এলাকায় ৷

#নয়াদিল্লি: প্রতিবেশীর লালসার শিকার হলো ১৯ বছরের এক তরুণী ৷ নৃশংস ভাবে এক তরুণীকে ধর্ষণ করে, পরে তার ভাইকেও খুন করার অভিযোগ উঠল প্রতিবেশীর রাজু-র ওপর ৷  ঘটনাটি ঘটেছে দিল্লির স্বরূপনগর এলাকায় ৷
পুলিশ জানায়, ঘটনাটির সময় নির্যাতিতার মা-বাবা বাড়ির বাইরে ছিলেন ৷ ওই সময় ছোট দুই ভাইয়ের সঙ্গেই বাড়িতে ছিলেন ১৯ বছরের তরুণী ৷ এই সুযোগেই তাদের বাড়িতে আসে অভিযুক্ত রাজু ৷ অভিযুক্ত তাদের পাশের ঘরে ভাড়া থাকে বলে জানা গিয়েছে ৷ পুলিশ আধিকারিক জানান , ‘ ঘটনার সময় নির্যাতিতার সাত বছরের ভাই ঘুমোচ্ছিল ৷ ঘুম থেকে উঠে দিদিকে কাঁদতে দেখে বাড়িয়ালিকে ডাকতে যায় বাড়িয়ালি এসে দেখে রক্তাত্ত অবস্থায় মাটিতে পরে আছে তরুণী ৷ আর তার পাশে আর এক ভাই গলায় ফাঁস লাগা অবস্থায় পরে রয়েছে ৷’ বাড়িওয়ালিই পুলিসে খবর দেন ৷ দু্‘জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তরুণীর ছোট ভাইকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ গুরুতর আহত অবস্থায় নির্যাতিতা  হাসপাতালে চিকিৎসাধীন ৷  অভিযুক্ত রাজু পলাতক বলে জানিয়েছে পুলিশ ৷
advertisement
নভেম্বর মাসের ২ তারিখ তরুণী ও তার পরিবার  স্বরূপনগর এলাকায় ভাড়া থাকতে আসে ৷ ওই একই দিনে রাজুও  ভাড়া নেন তাদের পাশের  ঘর ৷ তরুণীর বাবা বাড়িয়ালিকে জানিয়েছিলেন, এই রাজু-র সঙ্গেই তরুণীর বিয়ের কথা চলছে ৷ এই বিষয়ে নির্যাতিতার মা-বাবাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লিতে তরুণীর ধর্ষণ, অভিযুক্ত প্রতিবেশী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement