advertisement

Parliament security breach case: তার ডেরাতেই লুকিয়েছিল মূল অভিযুক্ত ললিত, সংসদ হামলা কাণ্ডে ধৃত ষষ্ঠ অভিযুক্ত মহেশ

Last Updated:

ললিতের সঙ্গে মিলে মহেশও ঘটনার পর প্রথম ধৃত চার জন অভিযুক্তের মোবাইল ফোনগুলি নষ্ট করেছিল বলেও জানা গিয়েছে৷

সংসদ হামলায় ষষ্ঠ অভিযুক্ত গ্রেফতার৷
সংসদ হামলায় ষষ্ঠ অভিযুক্ত গ্রেফতার৷
নয়াদিল্লি: সংসদে হামলা কাণ্ডে এবার ষষ্ঠ অভিযুক্তকেও গ্রেফতার করল দিল্লি পুলিশ৷ শনিবারই রাজস্থানের বাসিন্দা মহেশ কুমাওয়াতকে গ্রেফতার করে পুলিশ৷ তদন্তকারীরা জানিয়েছেন, গোটা চক্রান্তের সঙ্গে মহেশও যুক্ত ছিল৷
মহেশ রাজস্থানের নাগৌর জেলার বাসিন্দা৷ গত ১৩ ডিসেম্বর ঘটনার দিন বাকি পাঁচজনের সঙ্গে মহেশও দিল্লিতে এসেছিল৷ ওই দিনই লোকসভার গ্যালারি থেকে ঝাঁপ দেয় দু জন৷ সংসদের বাইরেও স্লোগান দেওয়ার সময় এক মহিলা সহ আরও দু জনকে গ্রেফতার করে পুলিশ৷
পুলিশ সূত্রে খবর, দিল্লি থেকে পালিয়ে রাজস্থানে মহেশের ডেরাতেই গা ঢাকা দিয়েছিল এই ঘটনায় মূল অভিযুক্ত ললিত ঝা৷ ললিতের সঙ্গে মিলে মহেশও ঘটনার পর প্রথম ধৃত চার জন অভিযুক্তের মোবাইল ফোনগুলি নষ্ট করেছিল বলেও জানা গিয়েছে৷
advertisement
advertisement
ঘটনার দিন সংসদ ভবনের বাইরে থেকে গ্রেফতার নীলম দেবীর সঙ্গেও যোগ ছিল মহেশের৷ গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে এসে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ললিত এবং মহেশ৷ সরকারি ভাবে ললিতকে শুক্রবার গ্রেফতার করা হয়৷ মহেশের এক সম্পর্কিত ভাই কৈলাসকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷ কিন্তু তাঁকে এখনও গ্রেফতার করা হয়নি৷
advertisement
গত ১৩ ডিসেম্বর ২০০১ সালে হওয়া সংসদ হামলায় বর্ষপূর্তির দিন লোকসভা অধিবেশন কক্ষের মধ্যে ভিজিটর্স গ্যালারি থেকে ঝাঁপ দেয় সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি নামে দুই যুবক৷ ক্যানিস্টার থেকে হলুদ ধোঁয়া ছড়িয়ে দেয় তারা৷ একই সময়ে সংসদ ভবনের বাইরে থেকে গ্রেফতার করা হয় অমল শিন্ডে এবং নীলম দেবী নামে দু জনকে গ্রেফতার করে পুলিশ৷ তারাও রঙিন ধোঁয়া ছড়িয়ে স্লোগান দিতে থাকে৷
advertisement
পুলিশ আদালতে দাবি করেছে, দেশের মধ্যে অস্থিরতা তৈরি করতেই এই গোটা পরিরল্পনা করেছিল অভিযুক্তরা৷ যাতে সরকার তাদের সব দাবি মেনে নেয়৷ ঘটনার পুনর্নিমাণের জন্যও আদালতের কাছে পুলিশ অনুমতি চাইবে বলে সূত্রের খবর৷ এই গোটা পরিকল্পনার পিছনে বিদেশি কোনও শত্রু রাষ্ট্রেরও আর্থিক সহযোগিতা থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Parliament security breach case: তার ডেরাতেই লুকিয়েছিল মূল অভিযুক্ত ললিত, সংসদ হামলা কাণ্ডে ধৃত ষষ্ঠ অভিযুক্ত মহেশ
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement