advertisement

#DeleteFacebook-র পর এবার কংগ্রেস নেতাদের #DeleteNaMoApp বিপ্লব টুইটারে

Last Updated:

#DeleteFacebook-র বিপ্লবের রেশ কাটতে না কাটতেই #DeleteNaMoApp বিপ্লব ৷ সৌজন্যে কংগ্রেস ৷ #DeleteFacebook-র জন্য কংগ্রেসকে দায়ী করেছিল বিজেপি ৷

#নয়াদিল্লি: #DeleteFacebook-র বিপ্লবের রেশ কাটতে না কাটতেই #DeleteNaMoApp বিপ্লব ৷ সৌজন্যে কংগ্রেস ৷ #DeleteFacebook-র জন্য কংগ্রেসকে দায়ী করেছিল বিজেপি ৷ সেদিক থেকে নজর এড়াতেই সোশ্যাল সাইটে ফের বিপ্লব শুরু হল কংগ্রেসের ৷ টুইটার ট্রেন্ড আপাতত উপরেই উঠে এসেছে এই হ্যাশট্যাগ বিপ্লব ৷
ব্যবহারকারীর অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য ফাঁসের ভয়াবহ অভিযোগ উঠেছিল দেশের প্রধানমন্ত্রীর অ্যাপের বিরুদ্ধে ৷ তাই সেই ইস্যু নিয়েই প্রতিবাদ জানাতে ময়দানে নামলেন কংগ্রেস নেতা শশী থারুর এবং সঞ্জয় ঝা ৷ এছাড়াও অন্যান্য কংগ্রেস নেতারাও প্রতিবাদ জানালেন ৷ নমো অ্যাপে নিরাপত্তার ত্রুটি দেখিয়ে এই প্রতিবাদ জানালেন তারা ৷
advertisement
advertisement
নরেন্দ্র মোদি অ্যাপ ৷ এতেই ফাঁদ পেতেছে আমেরিকান সংস্থা ক্লেভার ট্যাপ ৷ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টে এমনটাই তথ্য উঠে এসেছে ৷ নরেন্দ্র মোদি অফিসিয়াল অ্যাপটিতে কোনও ব্যক্তি প্রোফাইল তৈরি করলেই তাঁর সমস্ত ব্যক্তিগত তথ্য ক্লেভা ট্যাপ সংস্থার নাগালে চলে আসে ৷ পাশাপাশি ফোনের অপারেটিং সিস্টেমসহ যাবতীয় তথ্য ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ওই সংস্থার কর্মকর্তাদের কাছে পৌঁছে যায় ৷ এরপরেই কংগ্রেস নেতারা #DeleteNaMoApp- দাবিতে সরব হয় ৷
advertisement
২০১৯ লোকসভা নির্বাচন যাতে কোনওভাবেই প্রভাবিত না হয় সেই কারণেই বিজেপি এবং কংগ্রেস দুই যুযুধান রাজনৈতিক দলই তৎপর ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
#DeleteFacebook-র পর এবার কংগ্রেস নেতাদের #DeleteNaMoApp বিপ্লব টুইটারে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement