advertisement

রাম মন্দির নির্মাণে লক্ষাধিক টাকার অনুদান দিলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং

Last Updated:

নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর রাজনৈতিক মতাদর্শের বিস্তর ফারক আছে, কিন্তু প্রধানমন্ত্রীর ধর্মীয় ভাবাবেগে শামিল রাজ্যসভার সাংসদ ও মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং৷ রাম মন্দির নির্মাণের জন্য ১ লক্ষ ১১ হাজার ১১১ টাকার অনুদান দিলেন তিনি৷

#নয়াদিল্লি: নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর রাজনৈতিক মতাদর্শের বিস্তর ফারক আছে, কিন্তু প্রধানমন্ত্রীর ধর্মীয় ভাবাবেগে শামিল রাজ্যসভার সাংসদ ও মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং৷
ভগবান রামে অগাধ ভক্তি রয়েছে কংগ্রেসের প্রবীণ নেতা দিগ্বিজয়ের৷ তার জন্যই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য ১ লক্ষ ১১ হাজার ১১১ টাকার অনুদান দিলেন তিনি৷
সিং বলছেন, "ভগবান রাম আমার মধ্যে বিরাজ করেন৷ আমি কখনই ধর্মীয় অনুভূতির সঙ্গে রাজনীতিকে মিশিয়ে ফেলিনি৷ আমি জাতীয়তাবাদের সঙ্গে ধর্মকে জুড়তে চাই না৷" দিগ্বিজয় জাতির জনক মহাত্মা গান্ধির উক্তি উদ্ধৃত করে বলেন, "ধর্ম জাতীয়তাবাদের কোনও পরীক্ষা নয়, এটি মানুষ ও ভগবানের মধ্যে ব্যক্তিগত বিষয়৷"
advertisement
advertisement
সিংয়ের দাবি তিনি জানতেন না কোন ব্যাংক মারফত রাম মন্দির নির্মাণের জন্য অনুদান দেওয়া যাচ্ছে, তার ফলে সোমবার তিনি 'শ্রী রাম মন্দির জন্মভূমি তীর্থ যাত্রা ট্রাস্ট'-এর নামে ১ লক্ষ ১১ হাজার ১১১ টাকার চেক কাটেন ও একটি চিঠি তিনি মোদিকেও পাঠান৷
যদিও সিং রাম মন্দিরের জন্য অনুদান সংগ্রহের আক্রমণাত্ম ভঙ্গিকে কটাক্ষ করেছেন৷ তিনি বলেছেন, এরকম অনুশীলন কোনও ধর্মীয় কার্যকলাপের অংশ হতে পারে না, এমনকী সনাতন ধর্মের তো নয়ই৷
advertisement
তাঁর মত, একটা দয়াময় পরিবেশেই অনুদান সংগ্রহ করা হোক৷ সিনিয়র নেতা বিশ্ব হিন্দু পরিষদ-এর (ভিএইচপি) কাছে অনুরোধ করেছেন গতবারের রাম মন্দিরের জন্য নেওয়া অনুদানের হিসাব দেখানোর জন্য৷
গত ১৫ জানুয়ারি শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ও ভিএইচপি মিলে গোটা দেশে জুড়ে রাম মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহ অভিযান শুরু করেছে। দেশের প্রায় ১৩ কোটি পরিবারে পৌঁছে যাওয়ার লক্ষ্য রয়েছে তাদের৷ শ্রী রাম মন্দির ধন সংগ্রহ অভিযান নাম দেওয়া হয়েছে এই কর্মসূচির৷
advertisement
প্রথম দিনেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৬ লক্ষ টাকার অনুদান দিয়েছেন৷ গত তিন দিনে ১০০ কোটি টাকা অনুদান সংগ্রহ করে রেকর্ড গড়েছে রাম মন্দির ট্রাস্ট।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাম মন্দির নির্মাণে লক্ষাধিক টাকার অনুদান দিলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং
Next Article
advertisement
ইরান যুদ্ধ আবহে শুক্রে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি! বড় কোনও ঘোষণার পথে কেন্দ্র?
ইরান যুদ্ধ আবহে শুক্রে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি! বড় কোনও ঘোষণার পথে কেন্দ্র?
  • শুক্রে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি

  • বড় কোনও ঘোষণার পথে কেন্দ্র?

  • ইরান যুদ্ধ আবহে জরুরি বৈঠক

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement