advertisement

সু্প্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে CBSE, তাহলে কী ফের পিছিয়ে যেতে পারে ফলপ্রকাশ ?

Last Updated:

মঙ্গলবার কঠিন প্রশ্নের ক্ষেত্রে সিবিএসই-কে গ্রেস মার্কস নীতি নিয়ে দ্বন্দ্বের সমাধান করেছে দিল্লি হাইকোর্ট ৷

#নয়াদিল্লি: বুধবার CBSE বোর্ডের তরফে ঘোষণা করা হয়েছে আগামী সপ্তাহে সিবিএসই দ্বাদশ শ্রেণীর ফলপ্রকাশ হতে পারে ৷ বোর্ড সূত্রে খবর, মাকর্স মডারেশন পলিসি নিয়ে একটি মামলা হাইকোর্টে এতদিন বিচারাধীন থাকায় ফলপ্রকাশেও বিলম্ব হচ্ছে বলে মত শিক্ষামহলের ৷
মঙ্গলবার কঠিন প্রশ্নের ক্ষেত্রে সিবিএসই-কে গ্রেস মার্কস নীতি নিয়ে দ্বন্দ্বের সমাধান করেছে দিল্লি হাইকোর্ট ৷ সিবিএসই বোর্ড গ্রেস মার্কস নীতি তুলে দিতে চেয়ে হাই কোর্টে মামলা করে  ৷ আদালতের তরফে জানানো হয়েছে যে এই বছর থেকে নতুন নিয়ম লাগু করা ঠিক করা হব না কারণ যখন ছা্ত্র ছাত্রীরা এই পরীক্ষা দিয়েছেন তখন নিয়মটি লাগু ছিল ৷
advertisement
সিবিএসই-র এই দাবিকে অন্যায় এবং দায়িত্বহীন বলে জানিয়েছে আদালত ৷ পাশাপাশি বোর্ডের কাছে জানতে চাওয়া হয়েছে যে গ্রেস মার্কস নীতি আগামী বছর থেকে কার্যকর করলে কী অসুবিধা হবে ৷ এই বছরের পরীক্ষার ফল কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হবে ৷ এই বছর এই নিয়ম লাগু করলে অনেক পড়ুয়ারাই সমস্যার মুখে পড়বে ৷
advertisement
advertisement
সাধারণত গ্রেস মার্কস দেওয়া হয়ে থাকে যদি কোনও পরীর্ক্ষাথী অল্প কিছু মার্কসের জন্য ফেল হয়ে যায় ৷ বা যদি প্রশ্নপত্র যদি প্রচন্ড কঠিন হয়ে থাকে ৷
তবে দিল্লি হাই কোর্টের রায়ে পর এদিন সুপ্রিম কোর্টে গ্রেস মার্কস নীতি বাতিল করার আর্জি নিয়ে পিটিশন ফাইল করেছে CBSE বোর্ড ৷
CBSE বোর্ডের চেয়ারম্যান আর কে চতুর্বেদী জানিয়েছেন, তারা আদালতের অর্ডার খতিয়ে দেখছে ৷ এবং সমস্ত চেষ্টা করছেন যাতে রেজাল্ট বের করতে আর বিলম্ব না হয় ৷
advertisement
কোর্টের নির্দেশে পড়ুয়ারা হাঁফ ছেড়ে বাঁচলেও ফলপ্রকাশে বিলম্ব হওয়ায় কলেজে ভর্তির সুযোগ পাওয়া নিয়ে উদ্বেগে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা ৷ ইতিমধ্যেই বহু প্রি-ইউনিভার্সিটির ফলপ্রকাশ হয়ে যাওয়ায় স্নাতক স্তরে ভালো জায়গায় সুযোগ পাওয়া নিয়ে আশঙ্কায় সিবিএসই বোর্ডের পড়ুয়ারা ৷
এবছরের CBSE-এর দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ লাখ ৷ অনলাইনে রেজাল্ট দেখা যাবে সিবিএসই-এর সরকারি ওয়েবসাইট cbse.nic.in-এ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সু্প্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে CBSE, তাহলে কী ফের পিছিয়ে যেতে পারে ফলপ্রকাশ ?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement