advertisement

এবার থেকে তোলা যাবে ৫০,০০০, মার্চেই উঠে যাচ্ছে টাকা তোলার উর্ধ্বসীমা

Last Updated:

স্বস্তির বার্তা নিয়ে এল আরবিআই ৷ ব্যাঙ্ক থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা আরও বাড়াল RBI ৷

#নয়াদিল্লি: স্বস্তির বার্তা নিয়ে এল আরবিআই ৷ ব্যাঙ্ক থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা আরও বাড়াল RBI ৷ ২৪ হাজার টাকার বদলে এবার ব্যাঙ্ক থেকেই তোলা যাবে ৫০ হাজার টাকা ৷ ২০ ফেব্রুয়ারি থেকেই লাগু হতে চলেছে নয়া নিয়ম ৷ এবার একাধিকবার টাকা তোলার ক্ষেত্রেও কোনও বাধা রইল না ৷ পাশাপাশি ১৩ মার্চের পর টাকা তোলার ক্ষেত্রে সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে ৷ থাকছে না কোনও উর্ধ্বসীমা ৷
বিজ্ঞপ্তি প্রকাশ করে বুধবার ভারতীয় রির্জাভ ব্যাঙ্ক জানিয়েছে, এবার এটিএম ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যত বার খুশি টাকা তোলার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না ৷ একইসঙ্গে এবার থেকে এটিএম ও ব্যাঙ্ক মিলিয়ে সপ্তাহে সর্বোচ্চ ২৪ হাজার টাকা তুলতে পারা যাবে বলে জানিয়েছিল RBI ৷ পূর্ব নিয়ম অনুসারে, সপ্তাহে এটিএম-এর মাধ্যমে মাত্র ১০ হাজার টাকাই তোলা যেত ৷ কিন্তু সেভিংস অ্যাকাউন্টেও সপ্তাহে সর্বোচ্চ টাকা তোলার সীমা ছিল ২৪,০০০ টাকা ৷
advertisement
নোট বাতিলের পর থেকে বার বার বদলেছে টাকা তোলার নিয়ম ৷ ৩০ জানুয়ারি ২০১৭-তে শেষ বার এটিএম থেকে টাকা তোলার উর্ধ্বসীমা বাড়িয়েছিল RBI ৷ তখন প্রতি অ্যাকাউন্ট থেকে দিনে মাত্র ১০,০০০ হাজার টাকা তোলার নিয়ম জারি হয়েছিল ৷
advertisement
নোট বাতিলের পর টাকা তোলার ক্ষেত্রে বেশ কিছু নতুন নির্দেশিকা চালু করেছিল কেন্দ্রীয় সরকার ৷ এর জেরে হয়রানির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে ৷ দেশ থেকে কালো টাকা দূর করার উদ্দেশ্যে নভেম্বর ৮ তারিখ ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পুরনো ব্যাঙ্ক জমা দেওয়ার শেষ দিন ছিল ডিসেম্বর ৩০ ৷ এরপর এটিএম থেকে টাকা তোলার উর্ধ্বসীমা সপ্তাহে ২৫০০ থেকে বাড়িয়ে ৪৫০০ টাকা করা হয় ৷ কিন্তু সপ্তাহে ২৪,০০০ টাকা তোলার নিয়মে কোনও বদল আনা হয়নি ৷ তবে এবার তা বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এবার থেকে তোলা যাবে ৫০,০০০, মার্চেই উঠে যাচ্ছে টাকা তোলার উর্ধ্বসীমা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement