advertisement

বেপরোয়া গাড়ি পথচারীকে ধাক্কা মেরে, তাঁর দেহ নিয়েই ছুটে চলল তিন কিলোমিটার

Last Updated:

রাতের রাস্তায় গতির নেশায় ছুটছে বেপরোয়া শেভ্রলে ৷ গতির সামনে কোনও মূল্য নেই মানুষের জীবনের ৷ তাই পথচারীকে চাকায় পিষে, তাঁর মৃতদেহ গাড়ির ছাদে নিয়েই প্রায় ৩ কিলোমিটার ছুটল বেপরোয়া গাড়ি ৷

#মেহবুবনগর: রাতের রাস্তায় গতির নেশায় ছুটছে বেপরোয়া শেভ্রলে ৷ গতির সামনে কোনও মূল্য নেই মানুষের জীবনের ৷ তাই পথচারীকে চাকায় পিষে, তাঁর মৃতদেহ গাড়ির ছাদে নিয়েই প্রায় ৩ কিলোমিটার ছুটল বেপরোয়া গাড়ি ৷ সোমবার রাতে তেলেঙ্গানার মেহমুব নগর সাক্ষী রইল এমনই নৃশংসতার ৷
তবে সেসময় রাস্তায় থাকা পথচারীরাই জোর করে শেভ্রলে গাড়িটিকে থামতে বাধ্য করেন ৷ তবে ঘাতক গাড়ির ড্রাইভারকে তারা ধরতে পারেনি ৷ গাড়িতে থাকা ডকুমেন্টস থেকে জানা গিয়েছে ঘাতক গাড়িটি রাজশ্রী রেড্ডির নামে নথিভুক্ত ৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচন্ড গতিতে জাতীয় সড়ক ধরে ছুটে আসছিল গাড়িটি ৷ সেসময় সিগন্যাল মেনেই রাস্তা পার হচ্ছিলেন স্থানীয় বাসিন্দা ৩৮ বছরের শ্রীনিবাসুলু ৷ সিগন্যালের তোয়াক্কা না করে তাঁর উপর দিয়েই গাড়ি চালিয়ে দেন ড্রাইভার ৷ গাড়িটি এইটাই গতিতে ছিল যে ধাক্কায় শ্রীনিবাসুলু উড়ে গিয়ে পড়েন গাড়ির ছাদে ৷ না থেমে সেই অবস্থায় তাঁকে নিয়ে প্রায় তিন কিলোমিটার চলে যায় গাড়িটি ৷ সে সময় রাস্তায় থাকা দুই বাইক চালক গাড়িটিকে থামিয়ে পুলিশে খবর দেন ৷ এই ফাঁকে সেখান থেকে পালিয়ে যায় গাড়ির ড্রাইভার ৷ পুলিশ এসে শ্রীনিবাসুলুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বেপরোয়া গাড়ি পথচারীকে ধাক্কা মেরে, তাঁর দেহ নিয়েই ছুটে চলল তিন কিলোমিটার
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement