advertisement

প্রজাতন্ত্র দিবসেই পাঠানকোটে বোমাতঙ্ক

Last Updated:

একটি ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়াল পাঠানকোটে ৷ মঙ্গলবার সকালে পাঠানকোটের পুরা স্টেশনে মিলল একটি সন্দেহজনক ব্যাগ ৷ সঙ্গে সঙ্গে খবর যায় বম্ব স্কোয়াডে ৷ খালি করে দেওয়া হয়েছে পুরা স্টেশন ৷ ঘটনাস্থলে পৌঁছেছে ডগ স্কোয়াডে ৷

#পাঠানকোট: তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছুই মিলল না পাঠানকোট রেলওয়ে স্টেশনে ৷ এমনকী, সন্দেহজনক পরিত্যক্ত ব্যাগটিতেও মেলেনি কোনও বিস্ফোরকের চিহ্ন ৷
মঙ্গলবার সকালে পাঠানকোটের পুরা স্টেশনে একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়ায় ৷  সঙ্গে সঙ্গে খবর যায় বম্ব স্কোয়াডে ৷ খালি করে দেওয়া হয় পুরো রেলওয়ে স্টেশন ও স্টেশন সংলগ্ন এলাকা ৷ পুরো এলাকায় তন্ন তন্ন করে তল্লাশি চালায় ডগ ও বম্ব স্কোয়াড ৷ তল্লাশিতে কোনও সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক না মেলায় নিরাপদ ঘোষণা করা হয় ওই এলাকাকে ৷ ৬৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সমগ্র দেশে জারি হাই অ্যালার্ট ৷ নতুন বছরের শুরুতে জঙ্গি হামলার পর আরও কড়া হয়েছে পঞ্জাবের সীমান্তবর্তী এই পাঠানকোটের নিরাপত্তা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রজাতন্ত্র দিবসেই পাঠানকোটে বোমাতঙ্ক
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement