advertisement

অনাস্থা ভোট প্রসঙ্গে এবার মুখ খুললেন শিবসেনা প্রধান, জোট ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে

Last Updated:
#মুম্বই: শুক্রবারের অনাস্থা ভোট থেকে বিরত ছিল শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে । এবার নিজেদের অবস্থান আরও স্পষ্টভাবে জানিয়ে দিলেন তিনি ।
ঠাকরে জানিয়েছেন অতীতে বিজেপির প্রতি তাঁদের সম্পূর্ণ সমর্থন থাকলেও এবার তাঁরা সরাসরি বিজেপির বিরোধিতা করবেন । শুক্রবারেই শিবসেনার ১৮ জনক সাংসদ অনাস্থা ভোটে বিজেপিকে সমর্থন করেনি ও তারপর থেকেই বিজেপি-শিবসেনা জোট যে ভাঙনের পথেই তা একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে ।
সংসদে রাহুল গান্ধির মোদিকে আলিঙ্গন করা নিয়ে চলছে একের পর এক বিতর্ক । কিন্তু গান্ধিকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছে শিবসেনা । শিবসেনার প্রকাশিত সংবাদপত্র 'সামনা'র প্রথম পাতায়ও দেখা গিয়েছে গান্ধির ছবি ও তার সাথে লেখা 'তুমি আমাদের হৃদয় জিতে নিয়েছ'।
advertisement
advertisement
বিজেপি-শিবসেনা বিবাদ অনেকদিন থেকেই চলছে। কিন্তু শিবসেনার সদস্যরা অনেকেই মনে করছেন ঠাকরের এই অবস্থানের পরিবর্তনের ফলে চিড় খেতে পারে মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনা জোট ।
শিবসেনার অন্য আরেক নেতা নিউজ ১৮কে জানিয়েছেন,অনাস্থা ভোটের দিন ঠাকরেকে বেশ কয়েকবার ফোন করেছিলেন বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ কিন্তু তা সম্পূর্ণ অগ্রাহ্য করেছেন ঠাকরে ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অনাস্থা ভোট প্রসঙ্গে এবার মুখ খুললেন শিবসেনা প্রধান, জোট ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement