advertisement

ব্যাঙ্কে চালু হচ্ছে নতুন নিয়ম, এবার পাসবুক আপডেট করলেও টাকা কাটবে ব্যাঙ্ক

Last Updated:

জানুয়ারি মাসের ২০ তারিখ থেকে বেশ কয়েকটি নতুন নিয়ম চালু হওয়ার কথা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক ৷ চালু হতে চলেছে একাধিক নতুন সার্ভিস চার্জও ৷

#নয়াদিল্লি: জানুয়ারি মাসের ২০ তারিখ থেকে বেশ কয়েকটি নতুন নিয়ম চালু হওয়ার কথা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক ৷ চালু হতে চলেছে একাধিক নতুন সার্ভিস চার্জও ৷ সম্প্রতি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের ওয়েবসাইটে নতুন এই চার্জগুলির তালিকা দিয়ে দিয়েছে। এর আগে যে সমস্ত পরিষেবা গ্রাহকরা বিনামূল্যে পেয়ে আসতেন এবার থেকে তার উপরেও চার্জ লাগু করা হতে চলেছে ৷ সূত্রের খবর, টাকা জমা দেওয়া, চেকে টাকা তোলা, পাসওয়ার্ড-পিন বদলের মতো পরিষেবার জন্য টাকা কাটবে ব্যাঙ্ক। এবার থেকে পাসবুক আপডেট করার জন্যেও চার্জ কাটতে চলেছে ব্যাঙ্ক ৷
দেখে নিন কোন পরিষেবার জন্য ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত চার্জ নিতে চলেছে ৷ এবার থেকে পাসবুক আপডেট করতে লাগবে ১০ টাকা ৷ ব্যালেন্স স্টেটমেন্টের জন্য লাগবে ২৫ টাকা ৷ চেক বুকের আবেদন করলে লাগবে ২৫ টাকা ৷ সিগনেচার ভেরিফিকেশনের জন্য পঞ্চাশ টাকা কেটে নেওয়া হবে। ইন্টারেস্ট সার্টিফিকেটের জন্য পঞ্চাশ টাকা দিতে হবে। মোবাইল নম্বর, কেওয়াইসি আপডেশনের জন্য পঁচিশ টাকা করে চার্জ লাগবে। ডুপ্লিকেট পাসবুকের জন্য লাগবে ৫০ টাকা ৷ এছাড়া ডেবিট কার্ডের রিকোয়েস্ট করলে ২৫ টাকা চার্জ দিতে হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ব্যাঙ্কে চালু হচ্ছে নতুন নিয়ম, এবার পাসবুক আপডেট করলেও টাকা কাটবে ব্যাঙ্ক
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement