advertisement

তিন ব্যাঙ্ক মিশ্রণের জের, বহরে ICICI-কে ছাপিয়ে যাচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা

Last Updated:

মার্কেট শেয়ারের নিরিখে দেখলে, স্টেট ব্যাঙ্কের মার্কেট শেয়ার ২১.৮ শতাংশ, এইচডিএফসি-র মার্কেট শেয়ার ৮.৪ শতাংশ, সেখানে তিন ব্যাঙ্কের মিশ্রণের পর ব্যাঙ্ক অফ বরোদার মার্কেট শেয়ার হবে ৬.৯ শতাংশ৷

#নয়াদিল্লি: বিজয়া ব্যাঙ্ক, দেনা ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদার সঙ্গে মিশতেই বহরে দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক ICICI ব্যাঙ্ককে ছাপিয়ে গেল ব্যাঙ্ক অফ বরোদা৷ পয়লা এপ্রিল থেকে ব্যাঙ্ক অফ বরোদা ICICI ব্যাঙ্কের থেকে বৃহত্‍‌ ব্যাঙ্ক হয়ে যাচ্ছে৷ ব্যবসার নিরিখে বর্তমানে ভারতে বাণিজ্যিক ব্যাঙ্কগুলির মধ্যে এক নম্বরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, দ্বিতীয় HDFC ব্যাঙ্ক ও তৃতীয় স্থানে রয়েছেন ICICI ব্যাঙ্ক৷
তিন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণের পর ব্যাঙ্ক অফ বরোদার মোট ব্যবসার পরিমাণ হবে ১৫ লক্ষ ৪০ হাজার কোটি টাকা৷ HDFC ব্যাঙ্কের চেয়ে খানিক নীচে (৪৫ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা)৷ আইসিআইসিআই ব্যাঙ্ককে টপকে যাচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা৷
মার্কেট শেয়ারের নিরিখে দেখলে, স্টেট ব্যাঙ্কের মার্কেট শেয়ার ২১.৮ শতাংশ, এইচডিএফসি-র মার্কেট শেয়ার ৮.৪ শতাংশ, সেখানে তিন ব্যাঙ্কের মিশ্রণের পর ব্যাঙ্ক অফ বরোদার মার্কেট শেয়ার হবে ৬.৯ শতাংশ৷
advertisement
advertisement
অ্যামালগ্যামেশন স্কিম অনুসারে, প্রতি হাজার শেয়ারে ব্যাঙ্ক অফ বরোদার ৪০২ ইক্যুইটি শেয়ার পাবে বিজয়া ব্যাঙ্ক৷ ব্যাঙ্ক অফ বরোদার প্রতি ১ হাজার শেয়ারে ১১০টি ইক্যুইটি শেয়ার পাবে দেনা ব্যাঙ্ক৷ সরকারের শেয়ার ৬৩.৭ থেকে বেড়ে ৬৫.৭ শতাংশ হবে৷ বিজয়া ব্যাঙ্ক, দেনা ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ বরোদার সংযুক্তিকরণের সিদ্ধান্ত গত বছর সেপ্টেম্বরে ঘোষণা করেছিল কেন্দ্র৷
advertisement
বাজার বিশেষজ্ঞদের মতে, শাখার নিরিখেও দেশে দ্বিতীয় বৃহত্তম হবে ব্যাঙ্ক অফ বরোদা৷ ভারতে ব্যাঙ্ক অফ বরোদার শাখার সংখ্যা হবে ৯ হাজার ৫১১টি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
তিন ব্যাঙ্ক মিশ্রণের জের, বহরে ICICI-কে ছাপিয়ে যাচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement