advertisement

স্বশাসনে হস্তক্ষেপ না করে প্রয়োজনীয় পরামর্শ সবসময়েই দিতে পারে কেন্দ্র, RBI ইস্যুতে মন্তব্য অরুণ জেটলির

Last Updated:

তবে অর্থনৈতিক মহল এই নিয়েও বিভক্ত কারণ তাঁদের মতে ৭ নং ধারা প্রয়োগ হলে জনস্বার্থ জনিত বিষয়ে সর্বোচ্চ ব্যাঙ্ক কখনোই কেন্দ্রের মতকে উপেক্ষা করতে পারে না ।

#নয়াদিল্লি: বিরোধীতা থাকলেও রিজার্ভ ব্যাঙ্কের স্বাতন্ত্রকে সম্মান করে কেন্দ্র, জানাল অর্থমন্ত্রক । রিজার্ভ ব্যাঙ্ক একটি স্বশাসিত সংস্থা ও সরকারি নিয়ম অনুযায়ী তা মেনে চলা সকলের কর্তব্য, একটি বিবৃতিতে জানিয়েছে অর্থমন্ত্রক ।
সরকারের অধীনস্থ ব্যাঙ্কগুলির পরিচালনা, অর্থনীতির সার্বিক দূর্বলতা ও ঋণ সংক্রান্ত কারণেই আরবিআই ও কেন্দ্রের মধ্যে মতবিরোধের সূত্রপাত হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই মতভেদ সত্ত্বেও আরবিআইকে যথাযথ পরামর্শ দেওয়ার কাজ চালিয়ে যাবে কেন্দ্র, জানিয়েছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি । আরবিআই অ্যাক্টের ৭ নং ধারা অনুযায়ী কেন্দ্র জনস্বার্থ জনিত বিষয়ে আরবিআইকে পরামর্শ দেওয়ার অধিকার রাখে ও এই আইনের সাহায্যেই পাবলিক সেক্টর ব্যাঙ্ক পরিচালনার বিষয়ে আরবিআইকে নির্দেশ দিয়েছিল অর্থমন্ত্রক ও এই আইন অনুযায়ী কেন্দ্রের নির্দেশ অমান্য করতে পারবে না রিজার্ভ ব্যাঙ্ক।
advertisement
তবে এই তরজার মধ্যেও অরুণ জেটলি জানিয়েছেন বিশেষ ক্ষেত্রে মতবিরোধের সূত্রপাত হলেও আরবিআই- এর স্বায়ত্তশাসনে কোনওরকম হস্তক্ষেপ করা হবে না। তবে অর্থনৈতিক মহল এই নিয়েও বিভক্ত কারণ তাঁদের মতে ৭ নং ধারা প্রয়োগ হলে জনস্বার্থ জনিত বিষয়ে সর্বোচ্চ ব্যাঙ্ক কখনোই কেন্দ্রের মতকে উপেক্ষা করতে পারে না ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
স্বশাসনে হস্তক্ষেপ না করে প্রয়োজনীয় পরামর্শ সবসময়েই দিতে পারে কেন্দ্র, RBI ইস্যুতে মন্তব্য অরুণ জেটলির
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement