advertisement

টাকা না দিতে পারায়, অ্যাম্বুলেন্সের অভাবে মৃত সন্তানকে নিয়ে সারা রাত কাটালেন মা

Last Updated:

কালাহান্ডি, বালেশ্বর, কানপুরের ঘটনায় দেশ জোড়া চাঞ্চল্য ছড়ালেও সচেতনতা যে এক বিন্দুও বাড়েনি তা আরও একবার প্রমাণ করে দিল উত্তরপ্রদেশের মীরাট ৷

#মীরাঠ: কালাহান্ডি, বালেশ্বর, কানপুরের ঘটনায় দেশ জোড়া চাঞ্চল্য ছড়ালেও সচেতনতা যে এক বিন্দুও বাড়েনি তা আরও একবার প্রমাণ করে দিল উত্তরপ্রদেশের মীরাট ৷ অমানবিকতার আরও এক নজির দেখা গেল সেখানে ৷ টাকা না দিলে যাবে না অ্যাম্বুলেন্স, তাই দু’বছরের শিশুর মৃতদেহ কোলে নিয়ে হতভাগ্য মাকে হাসপাতালের বাইরে রাস্তায় কাটালেন গোটা একটা রাত ৷
সন্তান হারা ইমরানা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তাঁর অসুস্থ দু’বছরের শিশু কন্যা চিকিৎসাধীন ছিলেন মীরাটের জেলা হাসপাতালে ৷ চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও বাঁচানো সম্ভব হয়নি তাঁকে ৷ সন্তানের মৃত্যুর পর গ্রামে ফেরার জন্য একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা দেওয়ার জন্য হাসপাতাল কর্মী ও চিকিৎসকদের কাছে কাকুতি মিনতি করে ইমরানা ৷ কিন্তু কেউই তাঁর আর্জিতে কান দেননি ৷
advertisement
অ্যাম্বুলেন্স চালকের নাম্বার যোগাড় করে তাকে নিজেই ফোন করে ওই সন্তানহারা মা ৷ কিন্তু চালক ৫০ কিলোমিটার দূরে ওই গ্রামে যাওয়ার জন্য দেড়হাজার টাকা চায় ৷ ইমরানা অত টাকা দিতে পারবে না জেনে আর কোনওরকম সাহায্যই করেনি চালক ৷ ১০৮ হেল্পলাইনে ফোন করলেও কোনও সাহায্যই পৌঁছায়নি ইমরানার কাছে ৷
advertisement
advertisement
আর্থিক অসঙ্গতি, সন্তান হারানোর যন্ত্রনা, তার উপরে এই প্রত্যাখান ৷ আর কোনও উপায় না দেখে মৃত শিশুর নিথর দেহ কোলে নিয়ে হাসপাতালের বাইরেই রাত কাটান ইমরানা ৷ পরে সকালে স্বেচ্ছাসেবকদের চেষ্টায় বেসরকারি একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হলে তাতে করে ইমরানা নিজের কন্যার মৃতদেহ নিয়ে নিজের গ্রামে রওনা হন ৷
advertisement
গত কয়েক সপ্তাহে কালা হান্ডির দানামাঝি, কানপুরের সুশীল কুমার, মালকানগিরির খেমেডু দম্পতির ঘটনায় যে অমানবিক চিত্র সামনে এসেছিল তার থেকে ইমরানার ঘটনা আলাদা নয় ৷ জেলা শাসকের কাছে এই ঘটনায় অভিযোগ জানানো হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
টাকা না দিতে পারায়, অ্যাম্বুলেন্সের অভাবে মৃত সন্তানকে নিয়ে সারা রাত কাটালেন মা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement