advertisement

Delhi Air Pollution: দিল্লির অবস্থা চূড়ান্ত খারাপ! দূষণ কমাতে প্রথম বার কৃত্রিম বৃষ্টি নামবে রাজধানীতে

Last Updated:

দিল্লির মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন, ‘দিল্লিতে প্রথমবার ক্লাউড সিডিংয়ের মাধ্যমে কৃত্রিম বৃষ্টি নামানোর প্রস্তুতি শেষ৷ আজ, বুরারি এলাকায় পরীক্ষামূলক ভাবে সেই বৃষ্টি নামানোও হয়েছে৷’

News18
News18
নয়াদিল্লি: গত সোমবার থেকে শুরু হয়েছে বাজি, রোশনাইয়ের উদযাপন৷ আর তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বায়ুদূষণের মাত্রা৷ পুওর থেকে সিভিয়ার হয়ে গিয়েছে দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (AQI)৷ এরপর থেকেও টানা চূড়ান্ত খারাপ নয়াদিল্লির বাতাস৷ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB)-এর দেওয়া তথ্য অনুযায়ী, আনন্দ বিহারে শুক্রবার AQI ছিল ৪০২, যা ‘সিভিয়ার’ ক্যাটেগরিতে পড়ে৷ বৃহস্পতিবারের ৪২৯ -এর তুলনায় এই মাত্রা কম হলেও দিল্লির বাতাস এখনও সেই বিষই৷
দিল্লির AIIMS হাসপাতালের চারপাশের এলাকায় শুক্রবার সকাল ৭টা নাগাদ AQI ছিল ২৯৫৷ আরকে পুরম ৩১৬, দ্বারকা সেক্টর ৮ ২৯২৷
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বড় সিদ্ধান্ত নিয়েছে দিল্লি প্রশাসন৷ জানা গিয়েছে, এ সপ্তাহের মধ্যে যদি প্রাকৃতিক বৃষ্টি না হয়, তাহলে আগামী সপ্তাহের শুরুর দিকেই দিল্লিজুড়ে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করবে তারা৷ IIT কানপুর থেকে ক্লাউড সিডিংয়ের চেষ্টা চালানো হবে বলে জানা গিয়েছে৷
advertisement
advertisement
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, আবহাওয়া দফতর জানিয়েছেন, আগামী ২৮, ২৯ এবং ৩০ অক্টোবর দিল্লির আকাশে মেঘ থাকতে পারে৷ তেমনটা হলে ২৯ অক্টোবর কৃত্রিম বৃষ্টির চেষ্টা চালানো হতে পারে, যদি বাকি সমস্ত পরিস্থিতি অনুকূল থাকে৷
advertisement
দিল্লির মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন, ‘দিল্লিতে প্রথমবার ক্লাউড সিডিংয়ের মাধ্যমে কৃত্রিম বৃষ্টি নামানোর প্রস্তুতি শেষ৷ আজ, বুরারি এলাকায় পরীক্ষামূলক ভাবে সেই বৃষ্টি নামানোও হয়েছে৷’
তিনি লিখেছেন, ‘এটা যে শুধুমাত্র প্রযুক্তিগত দিক থেকে ঐতিহাসিক ঘটনা তা-ই নয়, এটা দিল্লির দূষণের মোকাবিলা করার এক বিজ্ঞানসম্মত সমাধানও বটে৷ সরকারের উদ্দেশ্য রাজধানীর বাতাস পরিষ্কার রাখা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Air Pollution: দিল্লির অবস্থা চূড়ান্ত খারাপ! দূষণ কমাতে প্রথম বার কৃত্রিম বৃষ্টি নামবে রাজধানীতে
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement