advertisement

Kerala Landslides : ‘‘জলপ্রপাতের কাছে ধস নামবে৷ সব ধ্বংস হয়ে যাবে৷’’ ম্যাগাজিনের গল্পই বাস্তব হয়ে ফিরল বিপর্যস্ত কেরলে

Last Updated:

Wayanad Landslides: গল্পে বাচ্চা মেয়েটি লেখে, মেয়েটি গল্পে জলপ্রপাতে ডুবে মারা যায়৷ গল্পটিতে মূখ্য চরিত্রের মেয়েটি জলপ্রপাতে ডুবে মারা যায়৷ কিন্তু আসন্ন বিপদ সম্পর্কে দুই বন্ধুকে সতর্ক করতে পাখি হয়ে ফিরে আসে৷

ভারতীয সেনাবাহিনী কেরলে উদ্ধারকার্য চালাচ্ছে (Image/PTI)
ভারতীয সেনাবাহিনী কেরলে উদ্ধারকার্য চালাচ্ছে (Image/PTI)
কেরল: ‘‘কেরলে যদি বৃষ্টি হয়, তাহলে জলপ্রপাতের কাছে ধস নামবে৷ সব ধ্বংস হয়ে যাবে৷ মানুষের জীবনও শেষ হয়ে যাবে৷’’ না এটা কোনও ভবিষ্যত নয়৷ ক্লাস ফোরের একরত্তি লেখা এক বছরের এক গল্পের বয়ান৷
চূড়ামালার চতুর্থ শ্রেণির ছাত্রী তার স্কুল ম্যগাজিন ‘ভেল্লারাম কাল্লুকাল’এ ‘অগ্রহথিন্তে দুরানুভম’ নামে এক গল্প লেখে৷ সেখানে সে কেরলে ঘটে যাওয়া এক কাল্পনিক ঘটনার কথা গল্পে লেখেন৷ কিন্তু এই কাল্পনিক গল্পের বয়ানই অদ্ভুতভাবে মিলে গেল এক বছরের মধ্যে৷
advertisement
advertisement
গল্পে বাচ্চা মেয়েটি লেখে, মেয়েটি গল্পে জলপ্রপাতে ডুবে মারা যায়৷ গল্পটিতে মূখ্য চরিত্রের মেয়েটি জলপ্রপাতে ডুবে মারা যায়৷ কিন্তু আসন্ন বিপদ সম্পর্কে দুই বন্ধুকে সতর্ক করতে পাখি হয়ে ফিরে আসে৷
গল্পে উল্লিখিত দু’ই বন্ধু তাদের মা-বাবাকে না বলে জলপ্রপাত দেখতে যায়৷ কিন্তু ডুবে যাওয়া মেয়েটি তাদের সতর্ক করে বলতে থাকে, ‘‘বিপদ আসছে, এখান থেকে চলে যাও৷’’
advertisement
এক বছরের মধ্যেই গল্পে লেখা বিপর্যয় বাস্তবে ফিরে এল৷ কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কোনও পাখি বা কেউ সেখানকার বাসিন্দাদের সাবধান করেননি৷ ভূমিধসে মারা গিয়েছে সেই একরত্তির বাবাও৷
ধসে চাপা পড়ে গিয়েছে বাচ্চাটির স্কুলও৷ গল্পের কালো কালি দিয়ে লেখাগুলো এমন ভয়ঙ্কর বাস্তব হয়ে ফিরবে, তা বোধহয় দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি চতুর্থ শ্রেণির বাচ্চাটি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kerala Landslides : ‘‘জলপ্রপাতের কাছে ধস নামবে৷ সব ধ্বংস হয়ে যাবে৷’’ ম্যাগাজিনের গল্পই বাস্তব হয়ে ফিরল বিপর্যস্ত কেরলে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement