advertisement

বৈষ্ণোদেবী যাওয়ার পথে ধস; মৃত্যু ৪ পুণ্যার্থীর, জখম ৭

Last Updated:

জম্মু ও কাশ্মীরের অর্ধকুয়ারির মন্দিরের কাছে ধস ৷ প্রবল বৃষ্টির কারণে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে ধস নামে ৷

#শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের অর্ধকুয়ারির মন্দিরের কাছে ধস ৷ প্রবল বৃষ্টির কারণে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে ধস নামে ৷ ধসের কবলে পড়ে মৃত্যু হয়েছে চারজনের ৷ আহতের সংখ্যা ৯ ৷ আহতদের স্থানীয় হাসপাতলে ভর্তি করা হয়েছে ৷
শুক্রবার মধ্যরাতে ধস নামে ৷ বনগঙ্গা-অর্ধকুয়ারি রোডের কাছে আশ্রয় নিয়েছিল তীর্থযাত্রীরা ৷ তীর্থযাত্রীদের শিবিরে মাটি ও পাথর এসে পড়ায় দুর্ঘটনাটি ঘটে ৷
শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দির বোর্ডের সিইও অজিত সাধু জানিয়েছেন, ‘ধস নামার ফলে পাঁচ বছরের শিশু সহ তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৷ আরেক জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা ৷’
advertisement
advertisement
মৃত ব্যক্তিদের নাম শশিধর কুমার (২৯), বিন্দু সাহনি (৩০), বিশাল (৫), সাদিক (৩২) ৷ পুলিশ আধিকারিক জানিয়েছেন আহতদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ দুর্ঘটনার পর থেকেই উদ্ধার কাজ শুরু করা হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বৈষ্ণোদেবী যাওয়ার পথে ধস; মৃত্যু ৪ পুণ্যার্থীর, জখম ৭
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement