advertisement

ভারতে করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত ২০ জন, কলকাতায় ১, ক্রমশই বাড়ছে উদ্বেগ

Last Updated:

মঙ্গলবার কোভিডের ব্রিটেন স্ট্রেনের ৬টি মামলা পাওয়া গিয়েছিল ৷ মোট ২০ জন আক্রান্তের মধ্যে ৮ জন দিল্লির বলে জানা গিয়েছে ৷

#নয়াদিল্লি: আর ১৪ জনের শরীরের মিলল করোনার নতুন স্ট্রেন ৷ এর জেরে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ২০ ৷ বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে এই বিষয়ে জানানো হয়েছে ৷ মঙ্গলবার কোভিডের ব্রিটেন স্ট্রেনের ৬টি মামলা পাওয়া গিয়েছিল ৷ মোট ২০ জন আক্রান্তের মধ্যে ৮ জন দিল্লির বলে জানা গিয়েছে ৷
মন্ত্রকের তরফে জানানো হয়েছে মঙ্গলবার NCDC দিল্লিতে ১৪ জন, NIBG কলকাতার কাছে কল্যাণীতে ৭, NIV পুণেতে ৫০, NIMHANS-এ ১৫, সিসিএমবি-তে ১৫, আইজিআইবি -তে ৬ সহ মোট ১০৭টি স্যাম্পেলের পরীক্ষা করা হয়েছে ৷ এর মধ্যে দিল্লিতে ৮, কলকাতায় ১, পুণেতে ১, NIMHANS -এ ৭, সিসিএমবি-তে ২, আইজিআইবি-তে ১ সংক্রমণিত পাওয়া গিয়েছে ৷
advertisement
এর আগে মঙ্গলবার ৬জনের শরীরে করোনার নতুন স্ট্রেনের সন্ধান পাওয়া গিয়েছিল ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ভাইরাস আগের থেকে ৬০ শতাংশ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে ৷ ফলে এই সংখ্যা বাড়তে থাকলে পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে ৷
advertisement
জানা গিয়েছে, আক্রান্ত ১৪ জন ব্রিটেন থেকে ফিরেছেন ৷ তাঁদের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে ৷ করোনার ভাইরাসের প্রোটিন বারবার পরিবর্তন হওয়ায় এই রূপ নিয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভারতে করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত ২০ জন, কলকাতায় ১, ক্রমশই বাড়ছে উদ্বেগ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement